বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
advertisement
আন্তর্জাতিক

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে দেশটিতে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ছাড়িয়েছ। এর আগে সোমবার ভূমিকম্পের পর হতাহতের ঘটনায় সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় বিধ্বস্ত দেশটিতে।

এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই সাত দিন জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানান তিনি। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ’র।

এক টুইটবার্তায় এরদোয়ান বলেন, ‘ভূমিকম্পের কারণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ও আমাদের বিদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পে নির্বাক সেখানের মানুষ। নিহত ও নিখোঁজদের স্বজনের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ। এরই মধ্যে গতকাল রাতে তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের নিচে। ফলে বাধাগ্রস্ত হয় উদ্ধার অভিযান।

এই দুই দেশে নিহতের সংখ্যা মঙ্গলবার সকাল পর্যন্ত চার হাজার ৩০০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেষ তথ্য জানা মতে, তুরস্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯২১ এবং সিরিয়ায় মৃতের সংখ্যা এখন এক হাজার ৪৪৪।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ