বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
advertisement
আন্তর্জাতিক

পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ পরিষ্কারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম মেশিন মোতায়েন করেছে সৌদি আরব। খবর খালিজ টাইমস’র।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, গ্র্যান্ড মসজিদ এবং নবী (সা.)-র পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্ট শেখ ডক্টর আবদুল রহমান আল-সুদাইস মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ ধরনের চারটি নতুন মেশিনের উদ্বোধন করেছেন, যেগুলো মসজিদ এবং এর আঙিনা পরিষ্কার রাখবে।

এই মেশিনগুলো মসজিদের ভেতরের ধুলো শোষণ করবে, কার্পেট ঝাড়ু দেবে এবং সিঁড়ি, এস্কেলেটর এবং মেঝে পরিষ্কার করবে।

এসপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদে ইবাদতকারীদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করার উদ্যোগের অংশ এটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ