সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

ভারতের অর্থমন্ত্রী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়।

৬৩ বছর বয়সী সীতারামনকে একটি প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়েছে। তবে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রুটিন-চেকআপের জন্য তিনি ভর্তি আছেন।

তবে ভারতের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার শারীরিক অবস্থা কি সেটিও এখনো জানানো হয়নি। 

আগামী ১ ফেব্রুয়ারি ফেডারেল বাজেট উপস্থাপনের কয়েক সপ্তাহ আগে তার হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেলো।

সীতারামন, ২০১৯ সালে প্রায় ৫ দশকের মধ্যে দেশের প্রথম নারী অর্থমন্ত্রী হন। বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মধ্যে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে চাঙা করার জন্য বিচক্ষণতার সঙ্গে কঠিন লড়াই করছেন তিনি। সূত্র: ব্লুমবার্গ, পিটিআই

সর্বশেষ পাওয়া সংবাদ