সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
আন্তর্জাতিক

ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা

ভারতীয় ভিসা পাইয়ে দেওয়ার নামে কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য কঠোর আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে যেকোনো বিভ্রান্তিকর প্রলোভন ও প্রতারণা এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন কেবল নির্ধারিত সরকারি প্রাক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের বিবরণ বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো চেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণপ্রত্র visa.dhaka@mea.gov.in ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষকে ভিসা সংক্রান্ত যেকোনো লেনদেনে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সামাজিক পরিবেশেও অন্য সবাইকে এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ