বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

বিশ্বজুড়ে ৩৩ মডেলের স্মার্টফোনে কালারওএস ১৩

কর্পোরেট সংবাদ ডেস্ক : অপোর কালারওএস ১৩ অপারেটিং সিস্টেম বিশ্বজুড়ে ৩৩ মডেলের স্মার্টফোনে পৌঁছেছে, যা অপারেটিং সিস্টেমটির জন্য বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে। চলতি বছরের ১৮ আগস্ট উন্মোচনের পর ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চার মাসে অপোর সর্বশেষ অপারেটিং সিস্টেমটি উল্লেখিত সংখ্যক মডেলের স্মার্টফোনে পৌঁছেছে, যা আগের সংস্করণ কালারওএস ১২ উন্মোচনের প্রথম চার মাসের তুলনায় ৫০ শতাংশ বেশি।

অপোর বিবৃতি অনুযায়ী, ২০২৩ সালে নির্বাচিত ফ্ল্যাগশিপ মডেলগুলোর জন্য পাঁচ বছরের সিকিউরিটি প্যাচসহ চারটি প্রধান অ্যান্ড্রয়েড আপগ্রেডের বিষয়টি নিশ্চিত করতে কালারওএস এর জন্য নিজেদেরে আপডেট পলিসিও বিস্তৃত করেছে। এর মাধ্যমে অপো’র লক্ষ্য হলো ধারাবাহিকভাবে কালারওএস এর উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য দীর্ঘস্থায়ী ও আরো স্ট্যাবল ইন্টেলিজেন্ট এক্সপেরিয়েন্স (স্থিতিশীল ইন্টেলিজেন্ট অভিজ্ঞতা) প্রদান করা।

কালারওএস ১৩ হলো অপো’র সর্বশেষ অ্যান্ড্রয়েড-ভিত্তিক অপারেটিং সিস্টেম। একবারে নতুন অ্যাকুয়ামরফিক ডিজাইনের সাথে সিপ্লিসিটি ও স্বাচ্ছ্যন্দ্যে ব্যবহারের জন্য ডিজাইন করা কালারওএস ১৩ -তে রয়েছে স্মার্ট এওডি, মাল্টি স্ক্রিন কানেক্ট এবং হোম স্ক্রিন ম্যানেজমেন্টের মতো উপযোগী সব ফিচার, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের ইন্টেলিজেন্ট এবং ইউজার ফ্রেন্ডলি (ব্যবহার-বান্ধব) অভিজ্ঞতা প্রদান করবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ