বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
advertisement
তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে জানা যাবে প্রিয়জনের অবস্থান

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।

প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। প্রিয়জনের অবস্থান জানার ফিচার এনেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। এর ‘লাইভ লোকেশন’ ফিচারের মাধ্যমে খুব সহজ জানা যাবে প্রিয়জন কোথায় অবস্থান করেছে। এছাড়া জ্যামে আটকে গেলে নিজের অবস্থান জানিয়ে দেওয়া যাবে অফিসে। ফিচারটি বহুদিন থেকেই হোয়াটসঅ্যাপে চালু আছে।

হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে

প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন। যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন। এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন। সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন। আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে। নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।

যতদিন বন্ধ রাখলে আপনার সিম অন্যের হয়ে যাবে
এই পদ্ধতিতে আপনি বা যার লোকেশন শেয়ার করছেন তিনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন তা শেয়ার হয়ে যাবে। এই লাইভ লোকেশন শেয়ার মেয়াদ সর্বনিম্ন ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ