বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন
advertisement
তথ্য-প্রযুক্তি

ইনফিনিক্স ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তাসকিনের সঙ্গে দেখা করার সুযোগ

কর্পোরেট ডেস্ক: পুরুষ টি২০ ক্রিকেট বিশ্বকাপ উদযাপনের জন্য ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ক্রিকেট ক্যাম্পেইন চালু করেছে তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ‘চার্জ আপ বাংলাদেশ’ নামের ক্যাম্পেইনটি চলবে ২৯ জুন পর্যন্ত। এর মাধ্যমে ভক্তরা পাবেন ভিআর ক্রিকেটের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।

ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বাংলাদেশের ক্রিকেট তারকা তাসকিন আহমেদের সাথে দেখা করা ও খেলার সুযোগ।

তরুণদের লক্ষ্য করে রাজধানী ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শপিং মলে অনুষ্ঠিত হচ্ছে এই চার্জ-আপ ভিআর ক্রিকেট ক্যাম্পেইন। ভেন্যুতে উপস্থিত দর্শকরা এই ব্যাটিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ভার্চুয়াল ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করার লক্ষ্যে খেলতে পারেন।

সর্বোচ্চ স্কোরকারী ১০জন গ্র্যান্ড ফিনালেতে তাসকিন আহমেদের সাথে একটি সুপার ওভারে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সর্বোচ্চ স্কোরার পাবেন তাসকিনের স্বাক্ষর করা একটি ক্রিকেট বল এবং ইয়ারবাডসহ একটি গিফট বক্স।

তাছাড়া, সেরা স্কোরারের ১০ জনের প্রত্যেকে পাবেন একটি করে ইনফিনিক্স গিফট বক্স। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য স্মৃতি স্মারক হিসেবে আছে একটি টি-শার্ট অথবা একটি পানির বোতল। অনুষ্ঠানে আরও থাকবে তাসকিন আহমেদের সাথে দেখা ও কথা বলার সুযোগ।

ক্রিকেটের আনন্দ উদযাপন ও প্রযুক্তির মাধ্যমে তরুণদের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্যে ‘চার্জ আপ বাংলাদেশ’ ভিআর ক্যাম্পেইনটি আয়োজন করেছে ইনফিনিক্স। বিশেষত, চার্জিং সমাধানের ক্ষেত্রে ইনফিনিক্সের উদ্ভাবনী প্রযুক্তি তরুণদের যেকোনো সময়, যেকোনো জায়গায় চার্জড আপ থাকতে সাহায্য করে।

সর্বশেষ পাওয়া সংবাদ