শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ
advertisement
তথ্য-প্রযুক্তি

অ্যানড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয়: মোস্তাফা জব্বার

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অ্যানড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয়।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তি‌নি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেছেন, অ্যানড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ডের সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আইনের, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি একটি ব্যাখ্যা দিতে চাই, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) বাধ্যতামূলক শব্দটি ব্যবহার করেছে। এই শব্দটি সঠিক নয়, এটি বিভ্রান্তিকর।

তিনি বলেন, যেকোনো অ্যানড্রয়েড ফোনে আপনি যেকোনো সফটওয়্যার রাখতে পারেন, আবার আনইনস্টলও করতে পারেন। আপনার ফোনে আপনি কোন সফটওয়্যার রাখবেন এটি একান্ত আপনার বিষয়। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই, এটি বাধ্যতামূলক নয়।

মন্ত্রী ব‌লেন, বাধ্যতামূলক বলা হয়েছে শুধু উৎপাদক অথবা আমদানিকারকদের জন্য। কারণ তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য বিজয় সফটওয়্যারটি ফোনে ইনস্টল করে দেবেন। এর পর ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি করবে না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।

আরও পড়ুন:

গেমারদের জন্য ফায়ার বোল্টের পডস নিনজা ৬০১

কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে? সমাধানে যে কাজগুলো করবেন

সর্বশেষ পাওয়া সংবাদ