বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

গেমারদের জন্য ফায়ার বোল্টের পডস নিনজা ৬০১

তথ্য প্রযুক্তি ডেস্ক : তারযুক্ত ইয়ারফোনের পাশাপাশি বর্তমান সময়ে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডও বেশ জনপ্রিয়। বিশ্বের বড় বড় প্রযুক্তি জায়ান্টের পাশাপাশি ছোট প্রতিষ্ঠানগুলোও এখন স্মার্ট ওয়্যারেবল ডিভাইস হিসেবে ইয়ারবাড তৈরি করছে। দাম ও ফিচারের দিক থেকে গ্রাহকদের পছন্দ একেক রকম। সম্প্রতি ভারতের বাজারে নতুন ইয়ারবাড এনেছে ফায়ারবোল্ট। মূলত গেমারদের প্রাধান্য দিয়েই এটি আনা হয়েছে। খবর গিজমোচায়না।

নতুন ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটির নাম ফায়ার পডস নিনজা ৬০১। গ্রাহকদের চাহিদা ও ক্রয় সক্ষমতার বিষয় মাথায় রেখে ডিভাইসটির দাম দেড় হাজার রুপির নিচে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের ধারণা, গেমারদের জন্য ডিভাইসটি বাজারে থাকা শাওমি, বোট, নয়েজসহ অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে।

একবার পুরোপুরি চার্জ দিলে ইয়ারবাডটি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলেও দাবি জানিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফায়ার পডস নিনজা ৬০১ ইয়ারবাডটিতে ৩৮ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড রয়েছে। এ কারণে গেমাররা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই দীর্ঘসময় এটি ব্যবহার করতে পারবে।

ইয়ারবাডটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন (ইএনসি) টেকনোলজি এবং স্টেমসহ ইন-ইয়ার ডিজাইন দেয়া হয়েছে। এছাড়া নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটিকে সামান্য বাঁকানো ইয়ারটিপ ও কানে আটকে থাকার জন্য হুক ব্যবহার করা হয়েছে। ফায়ার পডস নিনজা ৬০১ ইয়ারবাডে ১০ মিলিমিটারের ফুল রেঞ্জ ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা টাচ কন্ট্রোলের মাধ্যমে ইয়ারবাডটি নিয়ন্ত্রণ করতে পারবে। ডিভাইসটির চার্জিং কেসের ওপরে এলইডি লাইটের ইন্ডিকেটর রয়েছে। ফলে কতখানি চার্জ হলো তা সহজেই যাচাই করা যাবে।

কানেক্টিভিটির জন্য ইয়ারবাডটিতে ব্লুটুথ ৫.২ ভার্সন ব্যবহার করা হয়েছে। ফায়ারবোল্টের দাবি, একবার চার্জ দেয়া হলে ইয়ারবাডটি ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ প্রদানে সক্ষম। আলাদাভাবে প্রতিটি ইয়ারবাড ৬ ঘণ্টা চলতে পারবে। ভারতের বাজারে কালো ও সাদা দুই রঙে ডিভাইসটি গ্রাহকরা কিনতে পারবে। এর বাজারমূল্য ১ হাজার ২৯৯ রুপি। সূত্র: টেকজুম ডটটিভি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ