বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

তিন দেশ মিলে তৈরি করছে ভয়ংকর এক যুদ্ধবিমান!

অনলাইন ডেস্ক : পুরনো যন্ত্র দিয়ে আর নয়। এবার চাই নতুন যুগের সঙ্গে মানানসই অত্যাধুনিক অস্ত্র। তাই এবার ‘নেক্সট জেনারেশন ফাইটার জেট’ তৈরিতে হাত মিলিয়েছে তিন দেশ– ব্রিটেন, জাপান ও ইতালি। ২০৩৫ সালের মধ্যে তারা এই অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান তৈরির কাজ শেষ করতে চায় বলে জানা গিয়েছে।

বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলির যৌথ অংশীদারত্বে এটাই হতে চলেছে সব চেয়ে বড় প্রতিরক্ষা-প্রকল্প। এই তিনটি দেশের মধ্যে চুক্তির বিষয়টি গত জুলাইয়েই প্রথম জানা গিয়েছিল।

শুক্রবার (৯ ডিসেম্বর) এই তিন দেশ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

সেই বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের ‘ফিউচার এয়ার সিস্টেম প্রজেক্ট’, জাপানের ‘গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগাম’ ও ইতালির লিওনার্দো এই প্রকল্পে যুক্ত। নতুন এই যুদ্ধবিমানে ডিজিটাল ক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ওয়ারফেয়ার-সংক্রান্ত প্রযুক্তিগত সুবিধাও থাকবে।

চলতি মাসের শুরুর দিকে জাপান সরকার ঘোষণা করেছিল, সামরিক খাতে বরাদ্দ বাড়াবে তারা। ব্রিটেনও তাদের সামরিক বাহিনীকে অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন করার জন্য পদক্ষেপ করেছে আগেই। ব্রিটেনের প্রধানমন্ত্রীও বারবার বলেছেন, প্রতিরক্ষাক্ষেত্রে সর্বাধুনিক যেসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ আছে, তা কাজে লাগানোই তাঁর দেশের জন্য এখন জরুরি। সন্দেহ নেই, নতুন এই চুক্তি সেই সুযোগ তৈরি করে দেবে।

রাশিয়া ইউক্রেনে তাদের সামরিক অভিযান শুরু করার পরে জাপান ও তাইওয়ানকে ঘিরে চিনেরও সামরিক তৎপরতা বেড়েছে। তাই জাপান প্রতিরক্ষা খাত নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে। বলা হচ্ছে, যুদ্ধবিমান তৈরির এই চুক্তি জাপানকে তার প্রতিবেশী চিনের মোকাবিলায় অনেকটাই সাহায্য করবে।

এ ছাড়া এই অঞ্চলের নিরাপত্তায় ব্রিটেনের ভূমিকাও আলাদা করে বাড়বে। তিন দেশের নেতাদের পক্ষ থেকে গতকাল দেওয়া এক মিশ্রবিবৃতিতে বলা হয়েছে–তারা নিয়মতান্ত্রিকতা, অবাধ ও উন্মুক্ত আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই বিষয়গুলি এখন বিপন্ন। কিন্তু স্থিতিশীল কোনও বিশ্বের জন্য এইসব প্রতিশ্রুতি রক্ষা অতীতের চেয়ে বেশি জরুরি।
সূত্র-জিনিউজ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ