বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
advertisement
তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে

অনলাইন ডেস্ক : ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও খুলতে পারবেন চ্যানেল। এর জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেল খুলতে পারবেন।

হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করতে পারবেন সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে। একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ এর আপডেট ভার্সন থাকতে হবে। এছাড়া এই অ্যাকাউন্টে টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু থাকতে হবে।

জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপে নিজেস্ব চ্যানেল খুলবেন

১- হোয়াটসঅ্যাপে নিজেস্ব চ্যানেল খুলতে প্রথমে আপনাকে আপডেটস ট্যাবে যেতে হবে। এখানে আপনাকে (+) আইকন দেখাবে। সেই (+) আইকনটি ক্লিক করতে হবে। সেখানে পপআপ বক্স দেখা যাবে।

২- সেখানে থাকা ‘ক্রিয়েট চ্যানেল’ অপশনে ট্যাপ করতে হবে। এবার ‘ক্রিয়েট এ চ্যানেল টু রিচ আনলিমিটেড ফলোয়ার্স’ টাইটেলসহ একটি পপআক্স চালু হবে। সেখানেই চ্যানেল সম্পর্কিত তথ্য ও শর্তাবলি দেখা যাবে।

৩- এরপর নিচে থাকা কনটিনিউ বাটনে ট্যাপ করে পরের পৃষ্ঠায় ‘চ্যানেল নেম’ এর ঘরে সংক্ষেপে চ্যানেলের নাম লিখতে হবে।

৪- চ্যানেলের নাম লেখার পর নিচের ‘ডেসক্রিপশন’ বক্সে চ্যানেলটির পরিচিতি সংক্ষেপে লিখে ওপরে থাকা ‘ফটো’ আইকন ট্যাপ করে একটি ছবি যুক্ত করতে হবে। এরপর নিচে থাকা ‘ক্রিয়েট চ্যানেল’ বাটনে ক্লিক করলেই চ্যানেল তৈরি হয়ে যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ