শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
advertisement
তথ্য-প্রযুক্তি

সব অ্যান্ড্রয়েড মোবাইলে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্থানীয়ভাবে উৎপাদিত ও আমদানিকরা সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির কাজী মো. আহসানুল হাবীব মিথুনের সই করা নির্দেশনায় বলা হয়, শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ মোবাইলফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী সব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় কী-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আমদানিকরা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ব্যবহারের লক্ষ্যে কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল সরবরাহ করা হবে। এ লক্ষ্যে পত্র জারীর ৩ কার্যদিবসের মধ্যে কমিশনের স্পেকট্রাম বিভাগের সহকারী পরিচালক, দিদারুল ইসলামের কাছ থেকে বর্ণিত বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আমদানিকরা/আমদানিতব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল হ্যান্ডসেট কমিশন থেকে বাজারজাতকরণের অনুমতি গ্রহণের পূর্বে সব অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল হ্যান্ডসেটে সরবরাহকরা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে কমিশনে তা প্রদর্শন করতে হবে। অন্যথায় উক্ত মোবাইল হ্যান্ডসেটের বাজারজাতকরণের জন্য অত্র কমিশন থেকে অনাপত্তি প্রদান করা হবে না। এ পত্র জারির তারিখ থেকে বর্ণিত নির্দেশনাটি কার্যকর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ