শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
advertisement
তথ্য-প্রযুক্তি

আইফোন ১৫ প্রো’তে থাকবে না পাওয়ার-ভলিউম বাটন!

তথ্য-প্রযুক্তি ডেস্ক : উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে ২০২৩ সালে iPhone 15 লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Apple। ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন ফিচার ফাঁস হয়েছে অনলাইনে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে ফোনটি।

এরই মধ্যে এই সিরিজের ফোনগুলো নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। নতুন আইফোনে বাটনগুলো বাদ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

গণমাধ্যমগুলো বলছে, আইফোন ১৫ প্রো সিরিজটি বিভিন্ন বড় ডিজাইনের পরিবর্তন নিয়ে আসবে। গত কয়েক বছরের মধ্যে নতুন আইফোন সিরিজের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এর আগে যেভাবে হেডফোন জ্যাক থেকে বাদ দিয়েছিল সে ভাবেই আইফোন থেকে সব ধরণের ফিজিক্যাল বাটন অপসারণ করা হতে পারে।

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছিলেন, আইফোন ১৫ সিরিজের মডেলগুলো একটি সলিড স্টেট বাটন ডিজাইনের জন্য তাদের ফিজিক্যাল বাটনগুলোকে বাদ দেবে। অর্থাৎ পাওয়ার বা ভলিউম বাটন কিছুই থাকবে না।

তাহলে বলা যায়, অ্যাপল আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল দুটিতে ভলিউম রকার এবং পাওয়ার বাটনগুলোর মতো এই ফিজিক্যাল বাটনগুলো প্রতিস্থাপন করার পরিকল্পনা করেছে।

একটি নতুন টুইটে কুও বলেছেন, এই সলিড স্টেট বাটনগুলো একটি ট্যাপটিক ইঞ্জিনের সাথে আসবে। যা তাদের ফিজিক্যাল বাটনের ফোর্স ফিডব্যাক অফার করতে সক্ষম করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ