বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

জাইস টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ

কর্পোরেট ডেস্ক: : ফটোগ্রাফিকে নিখুঁত এবং প্রাণবন্ত করে তুলতে স্মার্টফোনে টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভো এক্স২০০ এর মাধ্যমে আবারও ফিরছে এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ। এতে থাকছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস এর লেন্স। জাইস এর সাথে যৌথভাবে তৈরি অত্যাধুনিক উদ্ভাবনী সংযোজন এই জাইস টেলিফটো ক্যামেরা বদলে দেবে ফটোগ্রাফির সংজ্ঞাই।

চলছে বেড়ানোর মৌসুম। পাহাড় বা সাগর যাই সামনাসামনি দেখা হোক না কেন ক্যামেরায় তা ধারণ করা চাই। আবার মন মতো পোর্ট্রেটও দরকার। দূরত্বের এই হেরফেরের কারণে ফটোতে ডিটেইল আর শার্পনেস রাখাটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দূর করে দিচ্ছে জাইস টেলিফটো ক্যামেরা। দূরত্ব যতই হোক ছবিটা আসবে প্রাণবন্ত ও বাস্তব।

কেবল প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য নয়; শখের ফটোগ্রাফার থেকে শুরু করে যারা স্মৃতি ধরে রাখতে চান, সবার জন্যই টেলিফটো প্রযুক্তি এক দুর্দান্ত অভিজ্ঞতা। টেলিফটো প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো, এটি পোর্ট্রেট এবং ম্যাক্রো ফটোগ্রাফিতে অসাধারণ। টেলিফটো পোর্ট্রেট ফিচার দিয়ে সাবজেক্টের ওপর ফোকাস রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার বা ঝাপসা করা যায়, যা ছবিকে ডিএসএলআর-এর মতো নিখুঁত করে তোলে। টেলিফটো ম্যাক্রো ফিচার দিয়ে ক্ষুদ্র বিষয়গুলোও স্পষ্টভাবে তুলে আনা যায়। এবার এই টেলিফটো প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০।

ভিভো এক্স২০০ স্মার্টফোনে থাকা ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ভিসিএস ট্রু কালার মেইন ক্যামেরা এবং ১০০ গুণ হাইপারজুম স্মার্টফোন ফটোগ্রাফিতে দেবে দারুণ অভিজ্ঞতা। শুধু ক্যামেরা নয়, ভিভো এক্স২০০ স্মার্টফোনে আছে ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং কোয়াড কার্ভড ডিসপ্লে।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানা গেছে, শিগগিরই ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০ বাংলাদেশে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি রঙে পাওয়া যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ