বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
তথ্য-প্রযুক্তি

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের সিনেডি (CiNEd), সিনেক্সা (CiNEXA) এবং এসিসি (ACC) ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সকল মডেলের মনিটরে ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।

জানা গেছে, ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে ৩ বছরের ওরারেন্টি সুবিধা পাওয়া যাবে। ১৬ই ডিসেম্বর ২০২৪ থেকে কেনা ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সকল মডেলে এই সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে ওয়ালটন মনিটর ক্রেতাদের আস্থায় পরিণত হয়েছে। সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এই ঘোষণা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ক্রেতাদের মনে মনিটর পণ্য সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে।
এছাড়াও ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটর। ওয়ালটনের সকল মনিটরে বর্তমানে বেশকিছু অফার চলমান আছে।

সকল মডেলের মনিটরে অনলাইন অর্ডারে চলছে ১০% ফ্ল্যাট ডিসকাউন্ট (বিস্তারিতঃ https://waltondigitech.com/discount-offer। ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধায় ক্রেতাগণ এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন মনিটর ক্রয় করার সুবিধাও রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ