বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

র‍্যাংগস ইমার্টে এলজি ওলেড প্রেজেন্ট ‘আলটিমেট ব্যাটেল’ গেইম শো’র উদ্বোধন করলেন তাহসান খান

কর্পোরেট সংবাদ ডেস্ক : গুলশানের র‌্যাংগস ইমার্ট শোরুমে শনিবার (৭ ডিসেম্বর) এলজি ওলেড প্রেজেন্ট ‘আলটিমেট ব্যাটেল’ নামে গেমিং প্রতিযোগিতা উদ্বোধন করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। র‌্যাংগস ই-মার্ট এবং এলজি যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো এই গেমিং প্রতিযোগিতা আয়োজন করেছে।

পুরো মাস জুড়ে চলবে র‍্যাংগস ইমার্ট এবং এলজি আয়োজিত এই গেইম প্রতিযোগিতাটি এবং এই প্রতিযোগিতার বিজিয়ী পাবেন এলজি ৬৫” ওলেড টিভি এছাড়াও থাকছে আরও অনেক আকর্ষনীয় গিফট।

ইভেন্টে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান বলেন, “এরকম একটি গেমিং ইভেন্টের অংশ হতে পেরে আমি আনন্দিত। এখানে এসে আমি বেশ উপভোগ করেছি এবং আমার ফ্যানদের সাথে ইন্টারএক্টের অভিজ্ঞতা সবসময় দারুন থাকে। বাংলাদশে এমন একটি ভার্চুয়াল গেমিং ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য র‍্যাংগস ই-মার্ট’কে ধন্যবাদ জানাতে চাই।”

উদ্ভোদনে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, আশিকুল ইসলাম, হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স এলজি, র‍্যানকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ঈয়ামিন শরীফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজি আশিকুর রহমান এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সাথে উপস্থিত ছিলেন আরও অনেক ইনফ্লুয়েন্সার।

এলজি ও র‌্যাংগস ইমার্ট এর এই প্রতিযোগিতাটি উপভোগ করতে গেমিং প্রেমীরা একত্রিত হন এবং তাদের উৎসাহ প্রকাশ করেন।

এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে গেইম নিয়ে এমন উৎসুক জনতা আছে তা দেখে আমি অভিভূত। র‍্যাংগস ই-মার্টের সাথে এমন একটি গেমিং ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত। আশা করছি পরবর্তিতে এমন আরও অনেক আয়োজন থাকবে আমাদের ক্রেতাদের জন্য। এছাড়াও শীঘ্রই র‍্যাংগস ইমার্ট এলজি ওলেড এর সি৪ সিরিজ লঞ্চ করতে যাচ্ছে।

র‍্যানকন হোল্ডিংস লিমিটেডের ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ঈয়ামিন শরীফ চৌধুরী বলেন, বাংলাদেশে এলজির ওলেড টিভির আরও পরিচিতি বৃদ্ধিতে র‍্যাংগস ইমার্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই গেইম শোটি তারই একটি অংশ। ক্রেতাদের কথা মাথায় রেখে র‍্যাংগস ইমার্ট এলজির লেটেস্ট ওলেড টিভিগুলোতে দিচ্ছে আকর্ষনীয় মূল্যছাড়, ২৪ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা, ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন এবং সেরা বিক্রয়োত্তর সেবা সহ আরও অনেক সুবিধা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ