বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
তথ্য-প্রযুক্তি

দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র বিশেষ অফার

কর্পোরেট ডেস্ক : ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে নির্দিষ্ট ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়, ইএমআই সুবিধা এবং দারুণ দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ১১ নভেম্বর থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর পর্যন্ত দারাজে কেনাকাটা করে রিয়েলমি গ্রাহকরা এই বিশেষ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইনে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১,২০০ টাকা পর্যন্ত ছাড়, ০% ইএমআই সুবিধা এবং সব অর্ডারের উপর ফ্রি ডেলিভারি। এছাড়াও, নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ১৫% ছাড়সহ সর্বোচ্চ ১,৪০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং পেমেন্টের ক্ষেত্রে থাকবে ১৫% ছাড়সহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ।

এই অফারের আওতায় রিয়েলমি’র নিম্নে উল্লেখিত ডিভাইসগুলোর উপর মূল্য সমন্বয় এবং ছাড় পাওয়া যাচ্ছে: নোট ৬০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৬০ (৪ জিবি/১২৮ জিবি), নোট ৫০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৫০ (৪ জিবি/১২৮ জিবি), সি৬১ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/২৫৬ জিবি)।

আকর্ষণীয় এই ক্যাম্পেইন সম্পর্কে আরও তথ্যের জন্য, ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/ এ ভিজিট করতে পারেন।

সর্বশেষ পাওয়া সংবাদ