বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট-২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের ফটোগ্রাফি প্রেমীদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। মোবাইল ফোন ব্র্যান্ডটি ‘রিয়েলমি ১২ প্রেজেন্টস: আনলিশ ইওর ক্রিয়েটিভিটি – ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪’ শীর্ষক এক প্রতিযোগিতা চালু করেছে।

রিয়েলমি’র সহযোগিতায় এই ইভেন্টটি আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি। প্রতিযোগিতা শেষে সেরা ২০টি ছবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রদর্শিত হবে।

এই প্রতিযোগিতা মোবাইল ফটোগ্রাফির এক বিশেষ উদযাপন, যা নতুন রিয়েলমি ১২ এর অত্যাধুনিক ফিচারগুলোর মাধ্যমে করা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের সেরা ছবি জমা দিয়ে দারুণ পুরস্কার জেতার সুযোগ পাওয়ার পাশাপাশি জাতীয় স্বীকৃতি অর্জন এবং প্রতিভাবান ফটোগ্রাফারদের ক্রমবর্ধমান সমাজের অংশ হতে পারবেন।

নবীন ও অভিজ্ঞ উভয় মোবাইল ফটোগ্রাফারদের জন্য এটি সৃজনশীলতা উন্মোচনের এক দুর্দান্ত প্ল্যাটফর্ম।

গত ১৯ অক্টোবর, ২০২৪ রাত ৮:০০ টা থেকে ছবি জমা নেওয়া শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ৩১ অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯ মিনিটে।

প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ী পাবেন অতুলনীয় ক্যামেরা পারফরম্যান্স এবং সেরা ফিচারসমৃদ্ধ অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ১২, যা মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য বিজয়ীরা পাবেন নানা আকর্ষণীয় উপহার।

ইভেন্টে অংশ নিতে অনুগ্রহ করে this form-এই ফরমটি পূরণ করুন। এছাড়া, এ সংক্রান্ত তথ্যের আপডেট পেতে this Facebook handle -এই ফেসবুক পেজ এবং this link -এই লিঙ্কে ভিজিট করুন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ