বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

স্যামসাং ডি সিরিজের টিভিতে ৩৮ হাজার টাকা পর্যন্ত ছাড়

কর্পোরেট ডেস্ক : ডি-সিরিজের টেলিভিশনে বড় অঙ্কের ক্যাশব্যাক অফারের ঘোষণা ‍দিয়েছে শীর্ষস্থানীয় কনজ্যিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং! এই অফারের অংশ হিসেবে ডি সিরিজের কয়েকটি মডেলে ১৮ হাজার থেকে ৩৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন গ্রাহকরা। অফারটি গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং চলবে চলতি মাসের শেষ দিন পর্যন্ত।

নজরকাড়া শব্দ ও ছবি, নানাধরণের স্মার্ট ফিচারস, আর গেমিংয়ের জন্য বিশেষ সুবিধাযুক্ত স্যামসাং এআই টিভি’র তিনটি মডেল বর্তমানে ক্যাশব্যাক অফারের আওতাভুক্ত রয়েছে। ১৮ হাজার টাকা ক্যাশব্যাক অফারে ৬৫-ইঞ্চি ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভির (৬৫ডিইউ৮০০০) বর্তমান মূল্য ১ লক্ষ ৪১ হাজার ৯ শ’ টাকা, যার আগে মূল্য ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৯ শ’ টাকা।

অন্যদিকে, ৫৫কিউ৬০ডি এবং ৬৫কিউ৬০ডি – এই দু’টি কিউএলইডি মডেলেও সাশ্রয়ী ডিল নিয়ে এসেছে বাজারের শীর্ষ টিভি ব্র্যান্ডটি। ৩৫ হাজার টাকা ক্যাশব্যাক অফারে ৫৫ ইঞ্চি কিউএলইডি টিভি (৫৫কিউ৬০ডি) এখন পাওয়া যাচ্ছে ১ লক্ষ ২৪ হাজার ৯শ’ টাকায়, যা আগে ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৯ শ’ টাকা। একই মডেলের ৬৫ ইঞ্চি ভ্যারিয়েন্ট টিভি (৬৫কিউ৬০ডি) ৩৮ হাজার টাকা ক্যাশব্যাকের পর এখন পাওয়া যাচ্ছে ১ লক্ষ ৬১ হাজার ৯ শ’ টাকায়, যা আগে ছিল ১ লক্ষ ৯৯ হাজার ৯ শ’ টাকা। কিউএলইডি প্রযুক্তির কারণে “এয়ারস্লিম” মডেলের এই টিভিগুলোতে থাকছে ঝকঝকে ও প্রাণবন্ত ছবির নিশ্চয়তা। সেই সাথে স্যামসাংয়ের উদ্ভাবনী এআই ফিচারের সংযোজন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে করে তুলবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

এ প্রসঙ্গে স্যামসাং ইলেকট্রনিক্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং ডি-সিরিজের এআই টিভিগুলো দর্শকদের জন্য বিনোদনের জগতে ডুবে থাকার সেরা সঙ্গী হতে পারে। গত ১৮ বছর ধরে আমরা এই খাতে বাজারের শীর্ষ অবস্থান ধরে রেখেছি। বর্তমানে স্যামসাং টিভি ক্রেতারা পাচ্ছেন ৩ বছরের কমপ্লিট ওয়ারেন্টি’র নিশ্চয়তা, ফলে পছন্দের অ্যাপ্লায়েন্সটির দীর্ঘস্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই থাকছে না। সম্মানিত গ্রাহকদের সকলের জন্য সেরা মানের টিভি বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই ক্যাশব্যাক অফার নিয়ে এসেছি”।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ