বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনে ডিসপ্লের ভবিষ্যৎ মানদণ্ড স্থাপন করেছে ইনফিনিক্স

কর্পোরেট ডেস্ক: নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি বাজারে এনে তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে টেক ব্র্যান্ড ইনফিনিক্স। ইনফিনিক্স নোট ৪০ সিরিজে থ্রিডি কার্ভড ডিসপ্লে গেমিং এবং ভিডিও দেখার ক্ষেত্রে দিচ্ছে অসাধারণ অভিজ্ঞতা। যা একইসঙ্গে সাশ্রয়ী এবং উন্নত ফিচারসমৃদ্ধ।

জেন জি-দের চিত্তাকর্ষক ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে এই সিরিজের ডিভাইসগুলোতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে আছে ৬.৭৮ ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে। ২৪৩৬x১০৮০ পিক্সেলের নিখুঁত রেজ্যুলেশনের কারণে প্রতিটি ছবির ডিটেইল ফুটে ওঠে। এছাড়া নেটফ্লিক্স বা ইউটিউবে পছন্দের সিরিজ দেখা, গেমিং বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের সময় নোট ৪০ সিরিজ সব মিলিয়ে এক চমকপ্রদ অভিজ্ঞতা দেয়।

বর্তমানে দ্রুত গতির পৃথিবীতে স্মার্টফোনে একটি উচ্চমানের ডিসপ্লে থাকা জরুরি। সেদিক থেকে নোট ৪০ সিরিজের ডিসপ্লে ব্যবহারকারীরা পাচ্ছেন দুর্দান্ত অভিজ্ঞতা। এর অ্যামলয়েড প্রযুক্তি প্রতিটি পিক্সেলকে রঙ ও গভীরতায় সমৃদ্ধ করে, ফলে কনটেন্ট দেখা আরও প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে ওঠে।

গেমারদের জন্য নোট ৪০ সিরিজে রয়েছে মিডিয়া টেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট, যা ফ্লুইড অ্যানিমেশন এবং দ্রুত ফিডব্যাক সময় নিশ্চিত করে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের কারণে প্রতিটি অ্যানিমেশন তাৎক্ষণিকভাবে স্ক্রিনে প্রতিফলিত হয়, যা উচ্চ চাপের গেমিং পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক সুবিধা দেয়। এছাড়া, এর ডিসপ্লে ব্যবহারকারীর চোখের জন্য সুরক্ষিত, ফ্লুইড এবং স্বাচ্ছন্দ্যময় টাচ অভিজ্ঞতা দেয়।

ইনফিনিক্স নোট ৪০ সিরিজ উচ্চমানের অ্যামলয়েড ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লে মানের নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। আর সম্প্রতি বাজারে আসা নোট ৪০এসের মাধ্যমে ইনফিনিক্স থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে ব্যবহার করে সেই ধারাকে আরও এক ধাপ সামনে নিয়ে গেছে। ইনফিনিক্স এর প্রতিশ্রুতি অনুযায়ী, সবার জন্য এই ডিসপ্লে মিড রেঞ্জের বাজেটে ফ্ল্যাগশিপ ডিসপ্লে ব্যবহারের সুযোগ দিচ্ছে।

আসন্ন হট সিরিজের স্মার্টফোনগুলোতে ডিসপ্লে আরও উন্নত করতে প্রতিজ্ঞাবদ্ধ ইনফিনিক্স, যা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের উন্নত ভিজ্যুয়াল এবং স্মুথ পারফরম্যান্স দেবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ