বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসছে নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন অনেকে। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে সাইটটিতে।

প্ল্যাটফর্মটিতে অডিওর পাশাপাশি ভিডিও কলের সুবিধাও আছে। এই ভিডিও কলে আসছে এবার নতুন সুবিধা। ভিডিও কলের জন্য নতুন টুল এবং এফেক্টের কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। ফলে গুগল মিট এবং জুমের মতোই ভিডিও কলের ক্ষেত্রে ব্যবহারকারীরা এই মেসেজিং প্ল্যাটফর্মে এআর ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। নতুন এই সংযোজনের ফলে ভিডিও কলে একটা পার্সোনাল টাচ আসবে। আর ভিস্যুয়ালও থাকবে বেশ প্রাইভেট এবং প্রফেশনাল। কল ফিল্টারের কারণে কল করার অভিজ্ঞতা সুন্দর হবে। সেই সঙ্গে একঘেয়ে স্ক্রিন দেখারও সমস্যা আর থাকবে না।

এতে মোট ১০টি ফিল্টার আনছে হোয়াটসঅ্যাপ। যা ব্যবহারকারীরা পরবর্তী ভিডিও কলের জন্য বেছে নিতে পারেন। এক্ষেত্রে দারুণ সুবিধা হতে চলেছে ব্যবহারকারীদের। কিন্তু কীভাবে। ধরা যাক, কেউ কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছেন, অথচ নিজের আশপাশে কী চলছে, সেটা দেখাতে চাইছেন না। সেক্ষেত্রে এই টুল দারুণ সহায়ক হতে চলেছে।

হোয়াটসঅ্যাপ এআর ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড অপশনগুলোর মধ্যে থাকছে- ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট ল্যাক, ড্রিমি, প্রিসম লাইট, ফিসি, ভিন্টেজ টিভি, ফ্রস্টেট গ্লাস, ডুও টোন। ব্যাকগ্রাউন্ড অপশনে ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পিবেলস, ফুডিস, স্মওস,বিচ,সানসেট,সেলিব্রেশন ফরেস্ট।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ পাওয়া সংবাদ