বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করা যাবে টফি’তে

কর্পোরেট ডেস্ক: ক্রিকেট মানেই উত্তেজনা, কষ্ট আর আনন্দের মাখামাখি। বাংলাদেশের খেলা মানেই এর খুঁটিনাটির দিকে পুরোপুরি নজর রাখা। একটা ক্যাচ মিস বা ছক্কাও যেন চোখ এড়িয়ে না যেতে পারে। ক্রিকেটের প্রতি আমাদের এই আবেগকে এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে টফি। ভারত-বাংলাদেশ সিরিজ ২০২৪ যেকোনো জায়গায় বসে উপভোগের এ এক সুবর্ণ সুযোগ!

আজ থেকে শহর জুড়ে ক্রিকেট ফ্যানদের একটাই আলোচনার বিষয়, আর তা হচ্ছে টেস্ট আর টি২০ সিরিজ। আর ক্রিকেটপ্রেমীরা যেন যেকোনো জায়গা থেকে এই সিরিজ উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে পুরো সিরিজটি প্রিমিয়াম কনটেন্ট হিসেবে লাইভ স্ট্রিমিংয় করবে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি। যেকোনো ডিভাইস থেকে ম্যাচ দেখতে বাংলালিংক ব্যবহারকারীরা যথাক্রমে মাত্র ৫৬ টাকা ও ১০৬ টাকা দিয়ে ৭ দিন মেয়াদী ২জিবি টফি ও ৩০ দিন মেয়াদী ৫জিবি টফি অফার কেনার সুযোগ পাবেন।

অন্যরা তাদের বিকাশ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ২০ টাকায় ডেইলি (প্রতিদিন) সাবস্ক্রিপশন, ৫০ টাকায় উইকলি (সাপ্তাহিক) সাবস্ক্রিপশন ও ৯৯ টাকায় মান্থলি (মাসিক) সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাবেন, যা এই পুরো সিরিজের জন্য প্রযোজ্য হবে। এই প্যাকেজগুলো শুধুমাত্র ভারত-বাংলাদেশ সিরিজের জন্য প্রযোজ্য, যা ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়াও, ২৭ সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২য় টেস্ট থেকে বিকাশ ব্যবহার করে সাবস্ক্রিপশন নেয়ার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার।

এ বিষয়ে টফি’র ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “ক্রিকেটের সঙ্গে মিশে আছে আবেগ। আমরা আমাদের অফিস, বন্ধুদের সাথে স্কুল বা পরিবারের সাথে বাসায়; যেখানেই থাকি না কেন, খেলার সময় আমরা ক্রিকেট থেকে এক সেকেন্ডও চোখ সরাতে চাই না। আমাদের সকল গ্রাহক যেন যেকোনো পরিস্থিতিতে ক্রিকেটের সকল খুঁটিনাটি যেকোনো জায়গায় বসে উপভোগ করার সুযোগ পান সেজন্য আমরা টফিতে লাইভ স্ট্রিমিংয় নিয়ে এসেছি।”

টফিতে বাংলাদেশের খেলার লাইভ অভিজ্ঞতা উপভোগ করতে ক্লিক করুন – https://toffeelive.com

▐ সর্বশেষ পাওয়া সংবাদ