শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
advertisement
তথ্য-প্রযুক্তি

ইউটিউব শটস ভিডিওতে যত বেশি ভিউ, ততো বেশি আয়

তথ্য-প্রযুক্তি ডেস্ক : এবার শর্টস ভিডিও মনিটাইজেশনের সুযোগ দিচ্ছে ইউটিউব। আসছে ফেব্রুয়ারিতে শটস ভিডিও থেকে আয়ের সুযোগ পাওয়া যাবে।

টিকটককে টেক্কা দিতে ইউটিউব শটস ভিডিও ফিচার চালু করে। ১৫ সেকেন্ডের শটস ভিডিও মনিটাইজ করবে গুগলের এই ভিডিও শেয়ারিং সাইট।

ইউটিউব জানিয়েছে, ইতোমধ্যেই শটস থেকে আয় করা যাচ্ছে। অন্যসব ইউটিউব ভিডিওর মতোই শটস ভিডিও বানিয়ে আয় করা যাবে। অর্থাৎ শটস ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। তবে ভিডিও হতে হবে ১৫ সেকেন্ডের। ১৫ সেকেন্ডের কম ভিডিও আপলোড করলে ইউটিউব বিজ্ঞাপন প্রদর্শন করবে না। ফলে আয়ও করা যাবে না।

মূলত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ইউটিউব শটস থেকে আয়ের সুযোগ মিলবে। প্রথমত চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হতে হবে। দ্বিতীয়ত দর্শকরা শটস ভিডিওগুলো কতক্ষণ দেখছেন তার উপরে নির্ভর করবে রোজগার। দর্শকরা যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আয় হবে।

শার্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে। শর্তাবলী না মানলে ইউটিউব শটস থেকে রোজগার করা যাবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ