বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডে প্লাটিনাম জিতলো টেকনো ক্যামন ৩০ সিরিজ

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড। এই সমাদৃত ইভেন্টে পুরস্কৃত হয়েছে শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এই ব্র্যান্ডের ক্যামন ৩০ সিরিজ বিচারকদের দ্বারা প্রশংসিত হওয়ার পাশাপাশি অর্জন করেছে প্লাটিনাম অ্যাওয়ার্ড। টেক আর্ট লেদার এডিশনের জন্য টেকনো ক্যামন ৩০ সিরিজকে টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়েছে।

স্মার্টফোন ডিজাইনে নতুনত্ব ও নান্দনিকতার সম্মিলন ঘটাতে নিরলস কাজ করে যাচ্ছে টেকনো। বিশেষ করে, ডিজাইনে প্রকৃতি এবং নৈসর্গিক সৌন্দর্যের উপাদান একীভূত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই ব্র্যান্ড। নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন এই পুরস্কার। টেক আর্ট লেদার এডিশনে আছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট টেক-আর্ট সোয়েড ব্যাক ডিজাইন, যা এই ফোনকে করে তুলেছে আরও মোহনীয় ও স্টাইলিশ। ফ্যাশন সচেতন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি ফোন টেক আর্ট লেদার এডিশন। প্লাটিনাম ক্যাটাগরিতে ৮,৫০০টিরও বেশি এন্ট্রি জমা দেওয়া হয়। অসংখ্য এন্ট্রি থেকে বিচারকরা এই বিশেষ এডিশনটি পুরস্কারের জন্য নির্বাচিত করেন।

টেকনো ক্যামন ৩০ সিরিজের টেক আর্ট লেদার এডিশন আলপাইন উইন্ড (পাহাড়ি বায়ু বা হাওয়া) থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে। পেছনের প্যানেলটি অনন্য টেক্সচার সহ উদ্ভাবনী টেক আর্ট লেদার দিয়ে তৈরি, যা নৈসর্গের সৌন্দর্যকে প্রতিফলিত করে। এই ডিভাইস ব্যবহার করার সময় পাওয়া যাবে মনোমুগ্ধকর অনুভূতি। এই ফোনে রয়েছে ক্লাসিক ক্যামেরা ডিজাইন, যা স্মার্টফোন প্রেমীদের মাঝে ফটোগ্রাফির প্রতি আপনার পুরোনো ভালোবাসা জাগিয়ে তুলবে। ক্লাসিক ফ্লেয়ারের মিশ্রন সহ আধুনিকতার ছোঁয়া আছে এই স্মার্টফোনে। নিজের স্বকীয় স্টাইলে নতুন মাত্রা যোগ করতে চান এমন ফ্যাশন সচেতন মানুষদের জন্য উপযুক্ত ডিভাইস টেকনো ক্যামন ৩০ সিরিজ।

সম্প্রতি দেশের বাজারে এসেছে টেকনো ক্যামন ৩০ সিরিজ। লঞ্চ হওয়ার পর থেকেই তরুণ ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজ। নাইট পোর্ট্রেট মাস্টার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত এই সিরিজে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ একটি ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা। অসাধারন ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে বিভিন্ন এআই ফিচার এবং অত্যাধুনিক এআইজিসি পোর্ট্রেট। এছাড়া, এআই ইমেজ প্রসেসর পোলারএইস এর সাহায্যে ব্যবহারকারীরা তুলতে পারবেন দুর্দান্ত এআই পোর্ট্রেট ইমেজ।

উল্লেখ্য, মিউজ ক্রিয়েটিভ এবং ডিজাইন অ্যাওয়ার্ডস সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত একটি প্রতিযোগিতা। এই ইভেন্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির বিভিন্ন অনন্য ডিজাইন ও নান্দনিক কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এই পুরস্কার ডিজাইন নান্দনিকতা এবং উদ্ভাবনের প্রতি টেকনোর অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ