বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
advertisement
তথ্য-প্রযুক্তি

চাঁদের মাটিতে পড়ে আছে মানুষের মল ভর্তি ৯৬টি ব্যাগ!

অনলাইন ডেস্ক : চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রেখেছে ভারত। পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় ৬টায় দেশটির ‘চন্দ্রযান-৩’ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করে চাঁদের মাটিতে।

চাঁদের মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে মানুষের ব্যবহার করা বর্জ্য, মলসহ ৯৬টি ব্যাগ। চাঁদের মাটিতে ভারতের ‘চন্দ্রযান-৩’ এর মাধ্যমে আবারও উঠে এল ৫০ বছর আগের সেই বিতর্ক। চাঁদের মাটিতে আদৌ মানুষের পা পড়েছিল কী না? যদিও অ্যাপোলো-১১ চাঁদের মাটি ছুঁয়ে ফিরে আসার সময়ে প্রমাণস্বরূপ চাঁদে যাওয়ার সমস্ত বৈজ্ঞানিক তথ্য, সেখানকার মাটি, টিলার অংশও নিয়ে ফিরে এসেছিল পৃথিবীর মাটিতে। ফেরার সময়ে চাঁদের মাটিতে আমেরিকার পতাকাসহ মহাকাশচারী নিল আমস্ট্রংয়ের ছবিও সঙ্গে তুলে নিয়ে এসেছিল। তা সত্ত্বেও নিন্দুকদের মনে দ্বন্দ্ব ছিলই।

‘চন্দ্রযান-৩’ চাঁদের মাটি ছোঁয়ার সেই শুভক্ষণ আসার আগেই প্রমাণস্বরূপ ৫০ বছর আগের আরও একটি তথ্য ছড়িয়ে পড়েছে। চাঁদের মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে মানুষের ব্যবহার করা বর্জ্য, মলসহ ৯৬টি ব্যাগ। চাঁদের পৃষ্ঠে যেহেতু হাওয়া চলাচল করে না, তাই ওই বর্জ্য পদার্থসহ ব্যাগগুলো ৫০ বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে।

চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ছয় ভাগের এক ভাগ। তাই তরল থেকে শুরু করে কঠিন পদার্থ সবকিছুই প্রায় ভাসমান। তাই বর্জ্য মলমূত্র ত্যাগ করা নিয়ে সমস্যা হওয়া স্বাভাবিক। বেশিরভাগ সময়েই তাই মহাকাশচারীদের ডায়াপার পরে কাটাতে হয়। ব্যবহার করা সেই সব ব্যাগ মহাকাশচারীরা অভ্যাসবশত চাঁদের মাটিতে ছুড়ে ফেলেছিলেন কী না, তা স্পষ্ট নয়। যদিও মহাকাশ গবেষণা সংস্থার দাবি, ফেরার সময়ে মহাকাশচারীরা আনতে পারেননি তাদের ব্যবহার করা ডায়াপার এবং অন্যান্য বর্জ্য পদার্থ। সেগুলির ছবিই ধরা পড়েছে ক্যামেরায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ