শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

চন্দ্রযান-৩ এবার চাঁদের মাটিতে পা রাখবে

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদে পরিক্রমা শেষ হয়েছে। এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এবার চাঁদের মাটিতে পা রাখবে। শনিবার গভীর রাতে ল্যান্ডার বিক্রমের সর্বশেষ কক্ষপথ পরিবর্তনের ধাপ সম্পন্ন হয়েছে। চাঁদের পথে শেষ পরিকল্পিত কক্ষপথে পৌঁছে গেছে বিক্রম। এবার পাখির পালকের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে সে।

শনিবার রাত ২টার দিকে বিক্রমের শেষ কক্ষপথ পরিবর্তন করানো হয়। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে বিক্রম। এই মুহূর্তে বিক্রমের সঙ্গে চাঁদের সবচেয়ে কম দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সবচেয়ে বেশি দূরত্ব ১৩৪ কিলোমিটার। চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম অবতরণের চেষ্টা করবে আগামী বুধবার (২৩ আগস্ট)।

বিক্রমের অভ্যন্তরে ছিল রোভার প্রজ্ঞান। চার বছর আগে এই পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছিল ভারতের চন্দ্রাভিযান। সব ধাপ সম্পন্ন হওয়ার পরেও চাঁদের মাটি ছোঁয়ার আগের মুহূর্তে ল্যান্ডারের সঙ্গে ইসরোর বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পর্যায়টিকে তাই চাঁদে অভিযানের সবচেয়ে কঠিন পর্যায় বলে মনে করা হচ্ছে।

যদিও এবার তেমন কিছু হবে না বলেই জানিয়েছে ইসরো। তাদের দাবি, যাবতীয় বাধা মোকাবিলার জন্য প্রস্তুত চন্দ্রযান-৩। ইসরোর এক কর্মকর্তা জানান, চন্দ্রযান-৩য়ের ল্যান্ডার বিক্রমকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে, সব সেন্সরসহ তার দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও ২৩ আগস্ট সেটি চাঁদের মাটিতে নামতে পারবে। তবে এর প্রোপালশন সিস্টেম ঠিকমতো কাজ করতে হবে। নাহলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩য়ের সফল উৎক্ষেপণ করা হয়। বুধবার বিকেলে উৎক্ষেপণের ৪১ দিন পর ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছোঁয়ার কথা। এই অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণে নাম উঠে আসবে ভারতের।

সর্বশেষ পাওয়া সংবাদ