বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
advertisement
তথ্য-প্রযুক্তি

সাড়ে ৩৮ ঘণ্টা পর এনআইডি সার্ভার সচল: মহাপরিচালক

কর্পোরেট সংবাদ ডেস্ক : এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার সাড়ে ৩৮ ঘণ্টা পর পুরোপুরি সচল হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ তথ্য জানিয়েছেন।

ডিজি বলেন, সাইবার হামলার শঙ্কা থেকে ১৪ ডিসেম্বর রাত ১২টায় সার্ভার বন্ধ করা হয়। যদিও আগে থেকেই ১৭১টি প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হবে- এমন শঙ্কায় ব্যক্তি পর্যায়ে জানানো হয়নি। আজ দুপুর আড়াইটায় আবার চালু করেছি।

এদিকে, এনআইডি সার্ভার যে বন্ধ রয়েছে তা বুঝা গেছে আজ সকাল থেকে। এতে ভোগান্তিতে পড়েন সেবাপ্রত্যাশীরা। তারা জানান, আগে জানালে হয়তো এতো দূর থেকে এসে ভোগান্তি পোহাতে হতো না। এছাড়াও এনআইডি সার্ভার বন্ধ থাকায় ব্যাহত হয় ব্যাংক, পাসপোর্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা সকালে জানিয়েছেন, সকাল থেকেই সার্ভারে ঢুকতে পারছিলেন না তারা।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি ইসির তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির একটি বৈঠকেও বিষয়টি উঠে আসে। সংশ্লিষ্টরা বলছেন, এনআইডির তথ্যভান্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভান্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই–সংক্রান্ত সেবা নিচ্ছে।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইট থেকে সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।

এর আগে, সোমবার (১৪ আগস্ট) থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্যভান্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়েছে। যেন সেখানে কেউ প্রবেশ করতে না পারেন।

এতে ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানই নয়, বিপাকে পড়েছিলেন ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারাও।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আক্রান্তের শঙ্কা করছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই শঙ্কায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) গঠন করেছে। পাশাপাশি সক্রিয় করা হয়েছে সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) ও নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক)। এ ছাড়াও সাইবার নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এনআইডি সার্ভার বন্ধ থাকায় অনেক ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে সংশ্লিষ্ট সেবা প্রদান। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে সার্ভার।

এদিকে ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণে দেশে ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস, ডিজিএইচএস। সে হামলা থেকে বাঁচতে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার। সাইবার হামলায় প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীদের তথ্য থাকায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি’র ওয়েবসাইট হ্যাকিং উল্লেখযোগ্যভাবে বড়। এতে সরকারি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের নাম, ঠিকানা ও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আর ডিজিএইচএসের ফাঁস হওয়া তথ্যে সরকারি হাসপাতাল থেকে রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ