বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
তথ্য-প্রযুক্তি

মহাকাশযান অবতরণের পরপরই চাঁদের ছবি পাঠাবে রাশিয়ার লুনা-২৫

অনলাইন ডেস্ক : রাশিয়ার লুনা-২৫ মহাকাশযান অবতরণের প্রথম ঘণ্টায় চাঁদের মেরু অঞ্চলের প্রথম ছবি দেবে। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক এবং চন্দ্র কর্মসূচির প্রথম পর্বের তত্ত্বাবধায়ক লেভ জেলিওনি তাস’কে এ কথা জানিয়েছেন।

জেলিওনি উল্লেখ করেন, ‘চাঁদে অবতরণের প্রথম ঘন্টাগুলোতে মহাকাশযানের ক্যামেরাগুলো চালু হবে এবং পৃথিবীতে একটি সংকেত প্রেরণ করা হবে। ক্যামেরাগুলো প্যানোরামিক ছবি তুলবে তবে আমরা কোনও সুন্দর দৃশ্য দেখতে পাব বলে আশা করি না। আমরা চন্দ্রের শিলা এবং আশপাশের ল্যান্ডস্কেপ দেখতে পাবো। আশা করি, এগুলো চন্দ্রের মেরুটির প্রথম ফটোগুলোর মধ্যে থাকবে।’

তার মতে, মহাকাশযানটি ওভারভিউ এবং প্যানোরামিক ক্যামেরাসহ একটি ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত, যা অবতরণের সময় এবং ঠিক পরেই চালু থাকবে।

লুনা-২৫ স্বয়ংক্রিয় স্টেশন বহনকারী সয়ুজ-২.১বি ক্যারিয়ার রকেটটি ১১ আগস্টের প্রথম দিকে ভোস্টোচনি স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশযানটি ১৬ আগস্ট চাঁদে পৌঁছাবে এবং কক্ষপথে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। ২১শে আগস্ট এটি চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ