বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
advertisement
তথ্য-প্রযুক্তি

মোবাইল গ্রাফিকসে নতুন চমক দেখালো অপো

কর্পোরেট ডেস্ক : সিগগ্রাফ ২০২৩ এ রে ট্রেসিং, গ্রাফিকস রেন্ডারিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে অপো। এই কনফারেন্স চলাকালীন উপস্থিত দর্শকরা অপো ফাইন্ড এক্স৬ প্রো, ওয়ানপ্লাস ১১ এবং অপো প্যাড ২ এর মতো শীর্ষস্থানীয় ডিভাইসগুলোর ডেমো হাতে-কলমে দেখার মধ্য দিয়ে একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন।

মোবাইল রে ট্রেসিংয়ে নতুন মাত্রা নিয়ে এলো রিফাইন্ড ফিসরে ইঞ্জিন

মোবাইল রেট্রেসিং এর যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যেতে অপো বিরামহীনভাবে ইন্ডাস্ট্রির অন্য পার্টনারদের সাথে কাজ করে যাচ্ছে এবং ২০২১ সালে এটি ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো মোবাইল ডিভাইসের জন্য ফিসরে ইঞ্জিন নামক একটি রেট্রেসিং সল্যুশন নিয়ে আসে।সিগগ্রাফ ২০২২এ অপো গ্লোবাল ডেভেলপারদের কাছে মডিফিকেশন ও রিডিস্ট্রিবিউশন এর জন্য ফিসরে ইঞ্জিন ১.০ নিয়ে আসে, একই সাথে এর পরবর্তী ধাপ অর্থাৎ ফিসরে ইঞ্জিন ২.০ এর উদ্বোধন চলতে থাকে যার মাধ্যমে অপো-এক্সক্লুসিভ রেট্রেসিং ইফেক্টস, একটি মিক্সড রেন্ডারিং পাইপলাইন ও অফলাইন ফুলপাথ ট্রেসিংসহ আরো উন্নত রেট্রেসিং সক্ষমতার সংযোজন ঘটাবে।

সিগগ্রাফ ২০২৩ চলাকালীন ভিজিটররা অপটিমাইজড ফিসরে ইঞ্জিন এর উপর ভিত্তি করে নির্মিত শ্যুটার মোবাইল গেম ‘ক্যাম্পগার্ড ৩.০’ ও উপভোগ করতে পারবেন। এর আগের গেমটির সাথে তুলনা করলে এটি আরো অনেক বেশি স্পষ্ট ও বাস্তবসম্মত। গেমের চরিত্র, আকাশ, আয়নায় দেখা মেঘ এবং অন্য সব সারফেস সূর্যালোকের সাথে যুক্ত হতে পারে এবং এই গ্রাফিকস অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

রিয়েল-টাইমের সাহায্যে স্ন্যাপ ড্রাগন ৮জেন ২দ্বারা পরিচালিত হার্ডওয়্যার ভিত্তিক রেট্রেসিং, প্রোপাগেশন, রিফ্লেকশন এবং রিফ্রেকশন এসব মিলিয়ে ম্যাট্রিক্স ও স্কাইলাইন ওয়াল পেপারের অপটিক্যাল ইফেক্টগুলো আরো বেশি স্পষ্ট। একই সময়ে ব্যবহারকারীরা অপো এবং তাই চিল্যাং এর একটি যৌথ উদ্যোগ– ফিজিক্স ইঞ্জিনের ওয়াল পেপারগুলোর দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্টসও উপভোগ করতে পারেন। মখমলের পর্দার মতো মসৃণ এই ওয়াল পেপারগুলো ডিসপ্লেতে থাকা স্বতস্ফূর্ত, প্রাকৃতিক এবং বাস্তব জীবনের খুঁটি নাটিতে পরিপূর্ণ আতশবাজির সাথে দারুণ মানিয়ে যায়। অপো মোবাইল ডিপলার্নিং সুপার স্যাম্পলিং হাইরেজল্যুশন ইমেজ ও লো পাওয়ার কনজাম্পশনের একটি নিখুঁত সমন্বয়।

এআই মডেলটি ছবির আগের ফ্রেমগুলো থেকে পাওয়া মোশন ডেটা ও ফিডব্যাক ব্যবহার করে কম পিক্সেলের লোয়ার-রেজল্যুশন এর ছবিগুলোর নমুনা তৈরি করে‘রেন্ডার’ করে এবং এর মাধ্যমে মোবাইলই উজাররা পাওয়ার কনজাম্পশনের কোনো চিন্তা ছাড়াই একটি উচ্চ-মানের গেমিং অভিজ্ঞতা পেতে পারবেন।

মোবাইলে শ্যাডার এনএন দ্বারা পরিচালিত স্টেবলডি ফিউশন ও স্টাইল ট্রান্সফারসহ আরো অনেক অ্যাপ্লিকেশনই অপোর কাছ থেকে এসেছে।

অপোর কম্পিউটিং অ্যান্ড গ্রাফিকস রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান চেন লি বলেন, “মোবাইল গ্রাফিকস ও কম্পিউটার ভিশন এর ডেভেলপমেন্টে উৎসাহ প্রদানে অপো সবসময়ই বদ্ধপরিকর। গত বছর আমরা কোয়ালকম টেকনোলজিস এর সাথে পার্টনারশিপ এর মাধ্যমে একটি অসাধারণ হার্ডওয়্যার ভিত্তিক মোবাইল রেট্রেসিং অভিজ্ঞতা আনার চেষ্টা করেছি।আমাদের বিভিন্ন প্রযুক্তির ডেমোর মধ্য দিয়ে সিগগ্রাফ অডিয়েন্সের সাথে আমরা আমাদের সর্বশেষ অগ্রগতির কথা ভাগ করে নিতে চাই।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ