বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
advertisement
তথ্য-প্রযুক্তি

ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার নিয়ে এলো এলজি ইলেক্ট্রনিকস

নতুন ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ারটি কাপড়ের সুরক্ষা নিশ্চিত করবে

কর্পোরেট ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক এবং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিক্স দেশে নিয়ে এসেছে ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার।

সোমবার (৩১ জুলাই, ২০২৩) রাজধানীর গুলশান-২ এর র‍্যাংগস ই-মার্টের শোরুমে পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর পিটার কো; বিজনেস হেড অব কঞ্জ্যুমার ইলেক্ট্রনিকস আশিকুল ইসলাম; র‌্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী; র‌্যাংগস ই-মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর রহমান; র‌্যাংগস ই-মার্টের হেড অব সেলস রাশেদুল ইসলাম প্রমুখ।

প্রযুক্তির এই যুগে যেখানে সুবিধা ও দক্ষতার বিচারে মান নির্ধারিত হয়, এলজি ইলেকট্রনিকস অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার বাজারে আনার মাধ্যমে গ্রাহকদের কাপড় শুকানোর দুর্দান্ত এক অভিজ্ঞতা প্রদানে প্রস্তুত। এর উন্নত ডুয়েল ইনভার্টার হিট পাম্প সিস্টেম শুধু কাপড় শুকায়ই না, বরং বিদ্যুৎ খরচও কমায়। এটি কাপড়কে করে তোলে কোমল ও আরামদায়ক, কাপড়ের রঙ রাখে অক্ষুণ্ণ, কাপড়কে রাখে অ্যালার্জি ও ধুলাবালি মুক্ত। এলজি ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার পরিবেশ-বান্ধব এবং এর ব্যবহার বাংলাদেশে ফেব্রিক-কেয়ারের মান এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম। এছাড়া, স্মার্ট লন্ড্রি সল্যুশন প্রদান করতে অত্যাধুনিক প্রযুক্তি ওয়াশটাওয়ার বাজারে এনেছে এলজি। এতে ওয়াশার এর উপরেই রয়েছে ড্রায়ার এবং ঠিক মাঝামাঝিতেই রয়েছে সেন্টার কন্ট্রোল প্যানেল যার মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করা যায় এলজি ওয়াশটাওয়ার।

এলজি বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর পিটার কো বলেছেন, “বাংলাদেশে এলজি ডুয়াল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার আনতে পেরে আমরা আনন্দিত। এই হোম অ্যাপ্লায়েন্সের অত্যাধুনিক সুবিধা, দক্ষতা এবং উন্নত ফ্যাব্রিক-কেয়ার সল্যুশন পণ্যটিকে বাকি পণ্য থেকে আলাদা করে। পণ্যটির স্মার্ট বৈশিষ্ট্যগুলো ফ্যাব্রিক-কেয়ারের মান এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং গ্রাহকদের কাপড়কে কোমল, প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর করে তুলবে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ