শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
“৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক
advertisement
তথ্য-প্রযুক্তি

৫০ হাজার বছর পর পৃথিবীর কাছে আসছে ধূমকেতু, দেখা যাবে খালি চোখে

তথ্য-প্রযুক্তি ডেস্ক : ৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে এক বিরাট ধূমকেতু। যে ধূমকেতু এবার খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে। খবর আল- জাজিরার।

এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে ‘সি/২০২২ ই৩ (জেডটিএফ)। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ধূমকেতুটি। অন্ধকার রাতের আকাশে খালি চোখে দৃশ্যমান হতে পারে এটি।

২০২২ সালের মার্চ মাসে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে প্রথম দেখা গিয়েছিল ধূমকেতুটি। দীর্ঘ সময় পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে আসছে। এটি আবিষ্কারের পর থেকে যথেষ্ট উজ্জ্বল হয়েছে।

ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সবথেকে কাছে আসবে। এরপর ১ ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি আসতে পারে। যদিও ধূমকেতুর উজ্জ্বলতা অস্পষ্ট। নাসা বলছে, যতদিন যাবে তা স্পষ্ট হবে এবং তা খালি চোখে দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে। শহরের আলো বা চাঁদের আলো থাকলে তা স্পষ্ট হবে না।

ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে আকারে অনেকটাই ছোট এটি।

এর আগে ২০২০ সালের মার্চে নিওওয়াইজ ও ১৯৯৭ সালে হেল-বপ নামের ধূমকেতু পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল। হেল-বপের ব্যাস ছিল প্রায় ৬০ কিলোমিটার।

সর্বশেষ পাওয়া সংবাদ