বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

বোনাস না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে কর্মীদের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিশ্রুত বোনাস না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন সংস্থাটির একদল কর্মী। তাদের অভিযোগ, গত বছর টুইটারের কর্মীদের ৫০ শতাংশ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই অর্থ তারা আজও পাননি। এ নিয়ে গত মঙ্গলবার (২০ জুন) সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালে সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালসহ টুইটারের নির্বাহী কর্মকর্তারা প্রতিশ্রতি দিয়েছিলেন, কর্মচারীদের ৫০ শতাংশ বোনাস দেওয়া হবে। গত বছর ইলন মাস্কের টুইটার অধিগ্রহণকে সামনে রেখে দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতি। কিন্তু গত অক্টোবরে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর কর্মীদের প্রতিশ্রুত সেই বোনাস আর দেওয়া হয়নি।

এ কারণে টুইটারের বর্তমান এবং ২০২৩ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত কাজ করা সাবেক কর্মীদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই আইনি পদক্ষেপটি শুরু করেছেন টুইটারের ক্ষতিপূরণ বিভাগের সাবেক জ্যেষ্ঠ পরিচালক মার্ক শোবিঙ্গার। গত মাসেই ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বাদী পক্ষের অ্যাটর্নি শ্যানন লিস-রিওর্ডান বলেছেন, টুইটারের কাছে কর্মীদের পাওনা বোনাসের পরিমাণ ‘কোটি কোটি ডলার’।

টুইটার সম্প্রতি তার মিডিয়া রিলেশন্স বিভাগের সব কর্মীকে ছাঁটাই করেছে। ফলে বোনাস সংক্রান্ত মামলার বিষয়ে সংস্থাটির মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অবশ্য টুইটারের বিরুদ্ধে বর্তমান বা সাবেক কর্মীদের মামলা করার ঘটনা এটাই প্রথম নয়। ভাড়া পরিশোধ না করা কিংবা পাওনা টাকা না দেওয়ার অভিযোগে এর আগেও টুইটারের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

গত এপ্রিলেই মার্কিন আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা করেছিলেন সংস্থাটির সাবেক তিন শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, টুইটারে কর্মরত থাকতে একাধিক মামলার শুনানি ও তদন্তে অংশ নিতে গিয়ে ১০ লাখ মার্কিন ডলারের বেশি খরচ হয়েছিল। কিন্তু দীর্ঘদিন পরেও সেই বকেয়া মেটায়নি ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি। সূত্র: এপি, ব্লুমবার্গ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ