বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

সুন্দর আগামীর প্রত্যাশায় গ্লোবাল নেটওয়ার্ক ইফিসিয়েন্সি বাড়াচ্ছে নোকিয়া

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তি ও মোবাইল সার্ভিসেস খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নোকিয়া বিশ্ব জুড়ে ইন্টারনেটের লিমিটলেস কানেক্টিভিটি নিশ্চিতের লক্ষ্যে নেটওয়ার্ক অবকাঠামো খাতে বড় অংকের বিনিয়োগ করছে।  

নোকিয়ার আইপি সার্ভিস রাউটিং প্ল্যাটফর্মগুলোর কেন্দ্রে নতুন এফপি৫ সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা নেটওয়ার্ক প্রসেসরের একটি নতুন প্রজন্ম। এটি রাউটারের ইফিসিয়েন্সি ও পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো আপস ছাড়াই ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা পূরণ নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা হুমকি কমিয়ে আনে।

নোকিয়া নেটওয়ার্কসমূহ পিক টাইম, অনিরাপদ আইটি অবকাঠামো, দুর্বল নেটওয়ার্কের মতো পরিস্থিতিতেও দারুণ কাজ করবে। ভবিষ্যতে আরও উন্নত সংযোগের জন্য নোকিয়া কর্তৃক গৃহীত প্রকল্পগুলোর একটিতে বিভিন্ন দেশের মাধ্যমে সাব-সী (subsea) টেলিকমিউনিকেশনের একটি গ্লোবাল নেটওয়ার্ক স্থাপনও অন্তর্ভুক্ত আছে। এই সাব-সী নেটওয়ার্কসমূহ ছোট ছোট ৫জি সেলে মাল্টিট্যুড কানেকশন তৈরি করে ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল অর্থনীতির ভবিষ্যত গড়বে, বলা যায় চতুর্থ শিল্প বিপ্লবের গতি ত্বরান্বিত করবে।  

নেটওয়ার্কের কার্যকারিতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে অপারেটরদের সহযোগিতা করার জন্য নোকিয়া, হার্ডওয়্যারের পাশাপাশি আর অ্যান্ড ডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সল্যুশনেও বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি ৫জি নেটওয়ার্ক সেবা প্রদানকারী চিপসেট তৈরি থেকে শুরু করে অপারেটিং নেটওয়ার্ক অবকাঠামো সিস্টেমের উন্নয়ন সাধন করে যাচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ