শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
“৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক
advertisement
তথ্য-প্রযুক্তি

খরচ কমাতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

অনলাইন ডেস্ক : খরচ কমাতে অ্যামাজন ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রযুক্তি খাতে জায়ান্ট কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)অ্যান্ডি জেসি। যাদের চাকরি যাচ্ছে, তাদেরকে ১৮ জানুয়ারি থেকে তা জানানো হবে। কর্মীদের উদ্দেশ্যে লেখা এক নোটে এমনটাই বলেছেন সিইও।

এ পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি তাদের তিন লাখের মতো কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশকে ছেঁটে ফেলছে বলে জানিয়েছে বিবিসি।

নভেম্বরেই অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল, তবে তাতে কতজন চাকরি হারাবেন সেসময় তার সুনির্দিষ্ট সংখ্যা বলেনি তারা।

‘যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সহযোগিতা, চাকরিচ্যুতির ক্ষতিপূরণ, সাময়িক সময়ের জন্য স্বাস্থ্য বীমার সুযোগ রাখা, অন্যত্র চাকরি খুঁজে পেতে সহায়তাসহ নানান প্যাকেজ দেওয়ার জন্য কাজ করছি আমরা।

‘অ্যামাজন কঠিন ও অনিশ্চিত সময় পার করছে। আমরা অতীতেও পেরেছি, সেই ধারাবাহিকতা বজায় রাখব আমরা,’ বলেছেন জেসি।

কোন অঞ্চলের কর্মী ছাঁটাই হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু না বলে অ্যামাজনের এ প্রধান নির্বাহী জানান, ‘ইউরোপের যেখানে যেখানে প্রযোজ্য’ সেখানে কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে কোম্পানি যোগাযোগ করবে।

অ্যামাজনের স্টোর অপারেশন এবং পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে, বলেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ