বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

চ্যাম্পিয়ন সি সিরিজ থেকে বাজারে এসেছে রিয়েলমি সি৩০এস

কর্পোরেট ডেস্ক: রিয়েলমি’র চ্যাম্পিয়নসি-সিরিজ থেকে বাজারে এসেছে নতুন ডিভাইস। তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সি-সিরিজ থেকে নতুন ফোন সি৩০এস নিয়ে এসেছে। দেশের বাজারে এসেছে দ্রুততম সাইড-ফিঙ্গার প্রিন্ট সেন্সর, স্লিমবডি ও বিশাল ব্যাটারি সম্বলিত এই ফোন।

রিয়েলমি সি৩০এস ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সাইড-ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সর দিয়ে মাত্র ০.৫৮ সেকেন্ডের মধ্যে ফোন আনলক করা যাবে এবং সব ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। সাথে আছে একটি উন্নত নিরাপত্তা আনলক পদ্ধতি। এছাড়া, এই ফোনের ফিঙ্গার প্রিন্ট রিকগনিশন অ্যালগরিদম অনেক শক্তিশালী এবং আনলক করার ক্ষেত্রে ৯৯ শতাংশ নির্ভুলতার হার নিশ্চিত করে।

এই ফোনে আরও আছে মাইক্রো-টেক্স চার অ্যান্টি-স্লিপ ডিজাইন, সাথে স্ট্রাইপ ব্ল্যাক ও স্ট্রাইপব্লু এই দু’টি কালার অপশন। এই ফোনের ওজন মাত্র ১৮২ গ্রাম, সাথে আছে ৮.৫ মিলিমিটারের স্লিম বডি। ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে আরামদায়ক অভিজ্ঞতা। এই ফোনের ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে দিয়ে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন অসাধারণ ভিউয়িং অভিজ্ঞতা। এই ডিভাইসের স্ক্রীন-টু-বডি অনুপাত ৮৮.৭% এবং এর উজ্জ্বলতা ৪০০ নিটস পর্যন্ত বাড়ানো যাবে। অক্টা-কোর প্রসেসরসহ রিয়েলমি সি৩০এস সবার জন্য দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এই ডিভাইসে আল্ট্রা-সেভ মোডসহ আছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এই বিশাল ব্যাটারির সাহায্যে ৩৬দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে স্মার্টফোনটি ব্যবহার করা যাবে এবং ২৪.৯ ঘণ্টা ফোনকল, ৫৮.৭ ঘণ্টা অডিও প্লে ও ১১.২ ঘণ্টা ভিডিও উপভোগ করা যাবে। আল্ট্রা সেভিং মোড ব্যবহারকারীদের ছয়টি প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করে ফোনের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে। মাত্র ৫ শতাংশ ব্যাটারি লেভেল দিয়ে স্ট্যান্ডবাই মোডে ১৬.৫ ঘণ্টা পর্যন্ত এই ফোন ব্যবহার করা যাবে অথবা ১.৫ ঘণ্টা ফোনকল অথবা ৩.৮ ঘণ্টা পর্যন্ত স্পটিফাই উপভোগ করা যাবে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য রিয়েলমি সি৩০এস ফোনের ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল এআইরিয়ার ক্যামেরা, যার সাহায্যে তোলা যাবে নিখুঁত সব ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার চেয়ে এগিয়ে রাখতে এই ফোনে আরও আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সি সিরিজের ফোনে একজন ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় সব ফিচার আছে। ব্যবহারকারীদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এই সিরিজ ডিজাইন করা হয়েছে। এ কারণে রিয়েলমি সি সিরিজের ফোন সেরা এন্ট্রি-লেভেল ডিভাইস হিসেবে সমাদৃত হচ্ছে। এই সিরিজের নতুন ফোন সি৩০এস (৩জিবি/৬৪জিবি ভ্যারিয়েন্ট) মাত্র ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ