শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

জিমেইলের সার্চে পরিবর্তন আনছে গুগল

তথ্য-প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে এবার সেলফোনের জিমেইলে সার্চ বারে পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কম কষ্টে সহজেই গুরুত্বপূর্ণ বা সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাবে।

নতুন ফিচারের আওতায় মোবাইলের জিমেইল অ্যাপে থাকা মেশিন লার্নিং মডেল তিনটি বিষয়কে গুরুত্ব দেবে। এর মধ্যে সার্চ আইটেম, অতিসম্প্রতি পাঠানো ই-মেইল ও অন্যান্য বিষয় থাকবে।

এর মাধ্যমে জিমেইলে দরকারি জিনিস সহজেই পাওয়া যাবে। আলাদা সেকশনে সার্চ রেজাল্ট দেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই সেগুলোয় প্রবেশ করতে পারবে।

যেসব ব্যবহারকারী যোগাযোগ ও ফাইল আদান-প্রদানের জন্য জিমেইল ব্যবহার করে থাকে তাদের জন্য এ ফিচার সহায়ক হবে।

অতিসাম্প্রতিক তথ্যের ওপর জোর দেয়ার মাধ্যমে এ ফিচারটি ব্যবহারকারীদের নির্দিষ্ট ই-মেইল ও ফাইল চালু, সংরক্ষণে সহায়তা করবে।

পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে। গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক ও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে। সূত্র: গিজমোচায়না।

সর্বশেষ পাওয়া সংবাদ