বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

৬ মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

অনলাইন ডেস্ক : চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মহাকাশ যান সেনঝু-১৫ চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অবতরনস্থলে নিরাপদে ফিরে এসেছে।

খবরে আরো বলা হয়েছে, নভোচারি ফেই জুনলং, দেং কিং মিং এবং ঝাং লু ক্যাপসুল থেকে সুস্থ শরীরে বের হয়ে এসেছেন। মিশন পুরোপুরি সফল বলেও এতে উল্লেখ করা হয়।

এই তিন নভোচারি ৬ মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তারা স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন।

এদিকে চীন গত সপ্তাহে প্রথম বেসামরিকসহ আরো তিন নভোচারিকে মহাকাশে পাঠিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সেনা পরিচালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ