বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

দেশের সেরা ব্র্যান্ডগুলো এখন শেয়ারট্রিপে

কর্পোরেট ডেস্ক : নিজেদের গ্রাহক ও সকল ক্রেতাদের জন্য দুর্দান্ত লাইফস্টাইল সুবিধা নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ। বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্বে উদ্ভাবনী অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এতো বড় পরিসরের পার্টনারশিপ দেশের ভ্রমণ খাতে এবারই প্রথম।

এ কোলাবোরেশনের ফলস্বরুপ শেয়ারট্রিপ ব্যবহারকারীরা উপভোগ করবেন আকর্ষণীয় সব অফার। এ পার্টনারশিপের ফলে আর্টিসান, বার্গার ল্যাব, চিজ, চরকি, ফিট এলিগ্যান্স, ম্যাডশেফ, মেন্টর্স, এমএসআই, পাগলা বাবুর্চি, ইয়ামাহা মিউজিক (এসিআই মটরস) ও জায়ন্যাক্স হেলথে শেয়ারট্রিপ গ্রাহকদের জন্য থাকছে চমৎকার সব অফার, আকর্ষণীয় ছাড় ও ভাউচার।

অফারের মধ্যে রয়েছে মেন্টর্স-এ ৩৫ শতাংশ ও চরকির বাৎসরিক সাবস্ক্রিপশনের ওপর ৩০ শতাংশ ছাড়। আর্টিসান থেকে কেনাকাটায় ক্রেতারা উপভোগ করতে পারবেন ১৫ শতাংশ ছাড়। এছাড়াও, বার্গার ল্যাব, চিজ , ফিট এলিগ্যান্স, ম্যাডশেফ, পাগলা বাবুর্চি ও জায়ন্যাক্স হেলথে সেবা গ্রহণে থাকছে ১০ শতাংশ ছাড়। এমএসআই থেকে এমএসআই গেমিং ল্যাপটপ কেনার ক্ষেত্রে ক্রেতারা পাবেন ফ্ল্যাট ১,০০০ টাকা ডিস্কাউন্ট। পাশাপাশি, ইয়ামাহা মিউজিক (এসিআই মটরস) থেকে গ্রাহকেরা লুফে নিতে পারবেন ১,০০০ টাকার কুপন। শেয়ারট্রিপ অ্যাপ ও ওয়েবপেজে নিবন্ধিত সকল গ্রাহক আকর্ষণীয় এসব অফার উপভোগ করতে পারবেন।

এছাড়া, পার্টনার ব্র্যান্ডগুলোর আউটলেট ও ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে শেয়ারট্রিপ-এর পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় ডিসকউন্ট ভাউচার। আর্টিসান ও চরকি’তে পাওয়া যাবে ২,০০০ টাকার ভাউচার। বার্গার ল্যাব, চিজ, ফিট এলিগ্যান্স, ম্যাডশেফ, মেন্টর্স, এমএসআই, পাগলা বাবুর্চি, ইয়ামাহা মিউজিক (এসিআই মটরস) ও জায়ন্যাক্স হেলথে গ্রাহকরা পাবেন ১,০০০ টাকার ভাউচার। শেয়ারট্রিপ-এর অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম থেকে ফ্লাইট টিকিট কিনলেই নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে গ্রাহকেরা এসব ভাউচার উপভোগ করতে পারবেন।

এ নিয়ে শেয়ারট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে এই পার্টনারশিপ শেয়ারট্রিপ গ্রাহক ও ক্রেতাদের জীবন আরও সহজ, আরামদায়ক ও আনন্দময় করবে। ভ্রমণ খাতের বাইরেও নিজেদেরকে কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য লাইফস্টাইল সম্পর্কিত নানান সুবিধা নিয়ে এসেছি। এমন পরিসরের কোলাবোরেশন বাংলাদেশের ভ্রমণখাতে এবারই প্রথম এবং আমাদের বিশ্বাস – এটি সূচনা মাত্র।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ