বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

এক চার্জে ২২ দিন চলবে নকিয়ার নতুন ফোন

তথ্য-প্রযুক্তি ডেস্ক : বর্তমান বিশ্বে স্মার্টফোনের কর্তৃত্ব চললেও ফিচার ফোনের ব্যবহার ঠিকই বিদ্যমান রয়েছে। এসব সিম্পল ও অ্যাফোর্ডেবল ডিভাইসের এখনও বেশ চাহিদা রয়েছে। এইচএমডি গ্লোবালের মালিকানাধীন ফিনল্যান্ডের নকিয়া নতুন দুটি ফিচার ফোন বাজারে এনেছে। এগুলোর মডেল নকিয়া ১০৬ (২০২৩ এডিশন) এবং নকিয়া ১০৫ (২০২৩ এডিশন)। ফোন দুটির ব্যাটারির ক্ষমতা নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে আলোচনা।

নকিয়ার নতুন ফোন দুটিতে দেয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। ফোনগুলোতে আছে এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার এবং টর্চ লাইটের মতো নিয়মিত কিছু ফিচার।

যা আছে নকিয়ার নতুন ফোন দুটিতে
নকিয়া ১০৫ (২০২৩) ফোনটিতে ১.৮ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন ১২০ x ১৬০ পিক্সেলস। অন্যদিক নকিয়া ১০৬ ফোনটিতে ১.৮ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। দুইটি ফোনের মূল আকর্ষণ হতে যাচ্ছে এদের ব্যাটারি।

নকিয়া ১০৫ ফোনটিতে ১০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে যা ১২ ঘণ্টা টক টাইম এর পাশাপাশি ২২ দিন স্ট্যান্ডবাই ব্যাকআপ দিতে পারবে। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতে ১৪৫০ মিলিএম্পের ব্যাটারি রয়েছে, এটিও এক চার্জে কয়েক সপ্তাহ চলতে পারবে। এই দুইটি ফোনই চার্জ হবে মাইক্রো ইউএসবি পোর্ট দ্বারা। রয়েছে ৩.৫ মি.মি. হেডফোন জ্যাক।

নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ (৪জি) উভয় ফোন চলবে সিরিজ ৩০+ (এস৩০+) অপারেটিং সিস্টেমে যা নকিয়ার ফিচার ফোনগুলোর জন্য স্পেশালভাবে তৈরি। নকিয়া ১০৫ ফোনটির কানেকটিভিটি ৪জি পর্যন্ত পেতে পারেন (মার্কেট অনুযায়ী)। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতেও এলটিই সাপোর্ট রয়েছে যার ফলে আরও ফাস্ট ডাটা পাওয়া যাবে।

সূত্র: বিকিউ প্রাইম।

আরও পড়ুন:

স্মার্টফোনের ক্যাশ ফাইল ডিলিট করার সুবিধা

চ্যাট লক করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আইসিটি ট্রেনিং কো-অর্ডিনেটর হলেন সেই রায়হান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ