বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

চ্যাট লক করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য-প্রযুক্তি ডেস্ক : বর্তমানে প্রিয়জনদের সঙ্গে আড্ডা অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তবে অনেক সময় ভুলে ফোন কোথাও রেখে গেলে বা কারও হাতে পড়লে গোপনীয়তা নষ্ট হওয়ার ঝুঁকি। এই সমস্যা সমাধানে নতুন ফিচার যুক্ত হচ্ছে অ্যাপটিতে।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের যেকোনো কনভার্সেশন লক করার জন্য ‘চ্যাট লক’ ফিচার নিয়ে আসছে মেটা। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই যেকোনো ব্যক্তির সঙ্গে কনভার্সেশন অথবা নির্দিষ্ট গ্রুপ লক করে রাখতে পারবেন। ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই সেসব কনভার্সেশন বা গ্রুপে প্রবেশ করা যাবে না।

এ ছাড়া জানা গেছে, লক করা অবস্থায় যদি সেসব কনভার্সেশনে নতুন কোনো ছবি বা ভিডিও আসে, সেগুলো গ্যালারিতে সংক্রিয়ভাবে সংরক্ষণ হবে না। আপাতত হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই সুবিধা মিলছে। সূত্র-নিউজ নাউ, জি নিউজ।

আরও পড়ুন:

আইসিটি ট্রেনিং কো-অর্ডিনেটর হলেন সেই রায়হান

টুইটারে নতুন সিইও নিয়োগ দিলেন ইলন মাস্ক

বলয় হারাচ্ছে শনি! মহাজাগতিক ইতিহাসে বড় পরিবর্তনের আশঙ্কা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ