বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

ওয়ালটনের দুই মডেলের মনিটর এখন আরো সাশ্রয়ী মূল্যে

কর্পোরেট ডেস্ক : দেশের ডিজিটাল ডিভাইস বাজারে সাশ্রয়ী মূল্যে স্লিম ডিজাইনের মনিটর দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ফুল এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ ওয়ালটনের ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৪ (ডউ২১৫ঠ০৪) মডেলের মনিটর আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ৯ হাজার ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আগে এই মডেলটির দাম ছিল ১২ হাজার ৮৫০ টাকা। আর ২১.৪৫ ইঞ্চির সিনেডি ডব্লিউডি২১৫ভি০৫ (ডউ২১৫ঠ০৫) মডেলের মনিটরটি কেনা যাচ্ছে ৯ হাজার ৯৫০ টাকায়। এই মডেলে দাম কমেছে ৩ হাজার ৬০০ টাকা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নজরকাড়া ডিজাইন ও স্মুথ ফিনিশিং সমৃদ্ধ সিনেডি ডব্লিউডি২১৫ভি০৪ মডেলের মনিটরে ব্যবহারকারী ঝকঝকে ছবি দেখার অভিজ্ঞতা পাবেন। এই মনিটরটি ফুল এইচডি রেজুলেশন, ৭৫ হার্জ রিফ্রেশ রেট এবং ১২এমএস রেসপন্স টাইম ফিচার সমৃদ্ধ। বিল্টইন সাউন্ড সিস্টেম ছাড়াও এতে আরো রয়েছে একটি করে ভিজিএ, এইচডিএমআই ও ডিজি ইন পোর্ট। বহুমুখী কানেক্টেভিটি এই মনিটরটিকে গুরুত্বপূর্ণ কাজ ও গেম খেলা উভয়ের জন্য বেশ উপযোগি করেছে।

এদিকে ২১.৪৫ ইঞ্চির ডব্লিউডি২১৫ভি০৫ মডেলের মনিটরটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন যা সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। সেই সাথে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। এর ডিসপ্লের রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ১৬:৯। মনিটরটিতে রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল। ফলে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ৩০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। যার কালার গামুট ৭২% এনটিএসসি। ৭৫ হার্জ রিফ্রেশ রেটের কারণে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা। এই মনিটরে রয়েছে দুটি এইচডিএমআই, একটি ডিসপ্লে ও ডিসি ইন পোর্ট। এতে রয়েছে দুই ওয়াটের দুইটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এতে রয়েছে অডিও ইন পোর্ট।

ওয়ালটন মনিটরে স্পেয়ার পার্টসসহ ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্যানেল ও অ্যাডাপ্টার অথবা পাওয়ার সাপ্লাই বোর্ডে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ