বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

এটিএম কার্ড জালিয়াতি থেকে যেভাবে সাবধান থাকবেন

অনলাইন ডেস্ক : একদিকে যেমন সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমও। আর এই সাইবার জালিয়াতির দুনিয়ায় সফ্ট টার্গেট হচ্ছে এটিএম কার্ড। একের পর এক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় লাখ লাখ টাকা। ATM কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচতে তাই মেনে চলুন কিছু নিয়ম।

বিপদ এড়াতে সবসময় খেয়াল রাখুন এগুলো–

*নির্দিষ্ট সময়ের পর পর এটিএম কার্ডের পিন পরিবর্তন করুন।

*কার্ডে পিন নম্বর লিখে রাখবেন না, কাউকে কার্ড দেবেন না। এমনকি নিজেও পিন নম্বর কাউকে বলবেন না।

*আপনি যখন এটিএমের ভিতরে থাকবেন, তখন অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না।

*এটিএম মেশিনে পিন দেওয়ার সময় হাত দিয়ে আড়াল করে পিন দিন। যাতে অন্য কারোর নজরে না পড়ে।

*এটিএম থেকে টাকা তোলার পর যে স্লিপ আসে তা কাউন্টারে ফেলে আসবেন না।

*এটিএমের স্ক্রিন যতক্ষন না পুরনো অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন।

*নতুন কার্ড নেওয়ার পর পুরনো কার্ড পুরোপুরি নষ্ট করে ফেলুন।

যা করবেন না–

*ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, পিন, সিভিভি (কার্ডের পিছনে থাকা তিন সংখ্যার নম্বর, যা নেট-লেনদেনে কাজে লাগে) ওয়ান টাইম পাসওয়ার্ড কাউকে দেবেন না।

*অনেক সময়ে ব্যাঙ্ক বা অন্য কোনও বিশ্বস্ত সংস্থার নাম করে ফোন, ই-মেল ইত্যাদির মাধ্যমে প্রতারক কার্ডের পিন নম্বর জানার চেষ্টা করে। ভুলেও সেই ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, আপনার তথ্য এমনিতেই ব্যাঙ্কের কাছে আছে। তারা তা নতুন করে চাইবে কেন?

*পিন নম্বর মুখস্থ রাখুন। লিখে রাখলে, অবশ্যই সাংকেতিক ভাবে।

*কার্ড ব্যবহারে অপরিচিতের সাহায্য নেবেন না।

*কার্ডে জিনিসপত্র কেনাকাটার সময়ে সাবধান থাকুন। দোকানে কেনাকাটা বা রেস্তরাঁয় খাওয়াদাওয়ার পরে কার্ড সোয়াইপ করানোর জন্য তা অন্য কারও হাতে দেবেন না।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ