শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

আইপি টিভিতে সংবাদ প্রচার না করার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী, কোনো আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করা যাবে না। এ সংক্রান্ত একটি বিলও মন্ত্রিসভায় পাস হয়েছে। এরপরেও আইপি টিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন কমছে না। এর পরিপ্রেক্ষিতে আইপি টিভিতে সংবাদ পরিবেশন বন্ধ করতে নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী, আইপি টিভিগুলো কোনোরকম সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি এ নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে।

এতে আরও বলা হয়, নীতিমালা লঙ্ঘন করা আইপি টিভিগুলোকে সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশ অনুরোধ করা হলো। অন্যথায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ