শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

বেইজিংয়ে চলছে চালকবিহীন ট্যাক্সি

চীনের রাজধানী বেইজিংয়ের রাস্তায় এখন চলছে পুরোপুরি চালকবিহীন রোবোট্যাক্সি। সম্প্রতি মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা পেতে শুরু করেছেন বেইজিংবাসী। এর মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো কোনও শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হল চালকবিহীন গাড়ি।

মার্চের শুরুর দিকেই চালকবিহীন রোবোট্যাক্সি পরিষেবা উন্মোচনের জন্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু ও পোনি ডট এআইকে অনুমোদন দিয়েছে বেইজিং। তাদের প্রত্যেকেই ১০টি করে গাড়ি উন্মোচন করেছে নগরীর রাজপথে। দক্ষিণ বেইজিংয়ের ইচুয়াং অঞ্চলের ৬০ কিলোমিটার অঞ্চলজুড়ে চলছে গাড়িগুলো। চীনা নাগরিকরা অ্যাপোলো গো মোবাইল অ্যাপের মাধ্যমে বাইদু ও পোনিপাইলট প্লাস অ্যাপের মাধ্যমে পোনি ডট এআইয়ের পরিষেবা গ্রহণ করতে পারবেন।

২০২২ সালের ৩০ ডিসেম্বর প্রথম পরীক্ষামূলক চালু করে চালকবিহীন গাড়ি। গত বছর বেইজিংয়ে তিন দফায় পরিচালিত হয়েছে পরীক্ষামূলক গাড়িচালনা। পোনি ডট এআই নিরাপত্তা, স্থিতিশীলতা ও দুর্ঘটনার মাত্রা শূন্য প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখের বেশি নাগরিক স্বয়ংক্রিয় গাড়ির পরিষেবা গ্রহণ করেছেন। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, ডেইলি চায়না।

সর্বশেষ পাওয়া সংবাদ