বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

চাঁদে আরও পানির সন্ধান

অনলাইন ডেস্ক : এক আকর্ষণীয় অনুসন্ধানে, বিজ্ঞানীরা চাঁদজুড়ে ছড়িয়ে থাকা কাঁচের ক্ষুদ্র পুঁতির ভেতরে পানি আবিষ্কার করেছেন। আবিষ্কারটিকে ‘আগামীর অনুসন্ধানকারীদের’ জন্য বেশ দরকারি বলে অভিহিত করা হয়েছে।

এক সময় মনে করা হতো, চাঁদ সম্পূর্ণ শুকনো। সামান্য পানিও সেখানে নেই। কিন্তু এগারো বছর আগে প্রথম নাসার এক বিজ্ঞানী আবিষ্কার করেন, চাঁদেও পানি আছে।

২০২০ সালে ‘নেচার অ্যাসট্রনমি’ পত্রিকায় বিজ্ঞানীরা জানান, প্রত্যাশার তুলনায় অনেক বেশি পরিমাণ পানি আছে চাঁদে। এতো দিন বিজ্ঞানীরা তা বুঝতে পারেননি কারণ, চাঁদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বরফের আকারে জমে আছে অনেক পানি। কয়েক কোটি বছর ধরে ওই পানি ওই ভাবে জমে থাকার কারণে বিজ্ঞানীরা তা বুঝতে পারেননি।

যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির গ্রহ বিজ্ঞান এবং অনুসন্ধানের অধ্যাপক মহেশ আনন্দ এজেন্সি ফ্রান্স-প্রেসকে (এএফপি) জানিয়েছেন, যখন রোদ থাকে তখন জলের অণুগুলি ‘চন্দ্র পৃষ্ঠের উপরে উঠতে’ দেখা যায়। নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণার সহ-লেখক আনন্দ বলেছেন, ‘তবে ঠিক কোথা থেকে পানি আসছে তা জানা যায়নি।’

চাইনিজ একাডেমি অব সায়েন্সের নেতৃত্বে একটি দল পরিচালিত এই গবেষণায় বলা হয়েছে, ‘কাচের পুঁতিগুলো সম্ভবত চন্দ্র পৃষ্ঠের জল চক্রের সাথে জড়িত প্রভাবশালী জলাধার।’ সূত্র: ডেইলি সাবাহ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ