শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ তাদের তৃতীয় কন্যা অরেলিয়া চ্যান জাকারবার্গকে পৃথিবীতে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন।

তিনি পোস্টে লেখেন, পৃথিবীতে স্বাগতম অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি ছোট্ট একটি আশীর্বাদ। পোস্ট করা একটি ছবিতে জাকারবার্গকে তার নবজাতকের দিকে তাকিয়ে হাসতে দেখা যায়।

দ্বিতীয় আরেকটি ছবিতে দেখা যায়, মা চ্যান শিশুকন্যাকে তার বুকের কাছে ধরে রেখেছেন। পোস্টটি শেয়ার করার পর কয়েক লাখ লাইক পড়েছে। অনেকে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন পোস্টে কমেন্ট করেছেন।

গত বছরের সেপ্টেম্বরে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন মেটাপ্রধান। তিনি জানিয়েছিলেন, অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।

এই দম্পতি ২০১২ সাল থেকে বিবাহিত এবং তাদের ঘরে দুটি কন্যা রয়েছে। পাঁচ বছর বয়সী আগস্ট এবং সাত বছর বয়সী ম্যাক্স। চ্যান এবং জাকারবার্গের দেখা হয় যখন তারা কলেজে ছিলেন। সেখানেই তারা প্রেমে পড়েন। জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ