শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

রিয়েলমি ও সোয়াপের চুক্তি স্বাক্ষর, স্মার্টফোন প্রেমীদের জন্য আসবে আকর্ষণীয় অফার

কর্পোরেট সংবাদ ডেস্ক : তরুণদের পছন্দের ব্র্যান্ডরিয়েলমি এর ব্যবহারকারীও ফ্যানদের জন্য সবসময় ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করে। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন সময় আকর্ষণীয় অফার নিয়ে আসতে সচেষ্ট থাকে রিয়েলমি।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের একমাত্র রি-কমার্স মডেলের অ্যাপ সোয়াপের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে রিয়েলমি। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সোয়াপের অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সোয়াপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. পারভেজ হোসাইন, চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ মনিরুজ্জামান ও ক্যাটাগরি হেড অব ইলেকট্রনিকস মো. ইয়াসিনরকি। অন্যদিকে, রিয়েলমি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর ব্র্যান্ডিং ম্যানেজার ড্যারেন ঝাং, মিডিয়া বাই অ্যান্ড ই-কম প্রোমোশন ম্যানেজার মো. ফারুক রহমান এবং সেলস ম্যানেজার মো. কাউসার আহমেদ মামুন।

এই চুক্তির আওতায় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় অনেক অফার নিয়ে আসা হবে, যা তাদের অভিজ্ঞতায় বাড়তি মাত্রা যোগ করবে। এই চুক্তির মাধ্যমে সামনের দিনগুলোতে রিয়েলমি ব্যবহারকারীদের নানান রকম ক্যাশব্যাক অফার দেয়া হবে। রিয়েলমি’র অথোরাইজড শপ ও সোয়াপ অ্যাপ দুই জায়গা থেকেই এই অফার গ্রহণ করা যাবে। রিয়েলমি’র নতুন ডিভাইস উন্মোচনের সময় এই অফারগুলো পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে রিয়েলমি ক্রেতাদের পছন্দকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে এবং এই ব্রান্ডের সাথে ব্যবহারকারীদের পথচলা আরও বেশি উপভোগ্য করে তুলতে একধাপ এগিয়ে গেলো।

সর্বশেষ পাওয়া সংবাদ