শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

মঙ্গলগ্রহে হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান

তথ্য-প্রযুক্তি ডেস্ক : মঙ্গলগ্রহে একটি প্রাচীন হিমবাহের অবশিষ্ট অংশের সন্ধান মিলেছে। ফলে বোঝা যাচ্ছে সেখানে এখনো পানির কিছু গঠন রয়েছে। লাল এই গ্রহটিতে একদিন মানুষ পা ফেলবে বলেও আশা করা হচ্ছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, বরফের বিশাল অংশ সেখনে এখন আর নেই। কিন্তু বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ইকুয়েটরিয়াল অঞ্চলের ওই জায়গায় এক সময় হিমবাহের অস্তিত্ব ছিল তার সন্ধান পেয়েছে। সেখানে যা জমে রয়েছে তাতে সাধারণত হালকা রঙের সালফেট লবণ থাকে।

গবেষণা দলটি হিমবাহের অভ্যন্তরে তৈরি ক্রেভাস ক্ষেত্র বা ডিপ ওয়েডজ-আকৃতির খোলা অংশও দেখেছে।

সম্প্রতি টেক্সাসের দ্য উডল্যান্ডসে ৫৪তম চন্দ্র-গ্রহ বিজ্ঞান সম্মেলনে মঙ্গলগ্রহের এসব সন্ধানের তথ্য প্রকাশ করা হয়।

এসইটিআই ইনস্টিটিউট ও মার্স ইনস্টিটিউটের সিনিয়র গ্রহ বিজ্ঞানী ডক্টর প্যাসকেল লি এক বিবৃতিতে বলেছেন, আমরা যা পেয়েছি তা বরফ নয় বরং হিমবাহের বিশদ আকারগত বৈশিষ্ট্যসহ লবণের স্তূপ। মূলত হিমবাহের উপরেই এই লবণ তৈরি হয়েছে।

গবেষকরা মনে করছেন, হিমবাহটির দৈর্ঘ ছিল তিন দশমিক সাত মাইল বা ছয় কিলোমিটার এবং এর প্রস্থ ছিল দুই দশমিক পাঁচ মাইল বা ৪ কিলোমিটার।

সর্বশেষ পাওয়া সংবাদ