বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা

তথ্য-প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজার পদ শূন্য রয়েছে। সেক্ষেত্রে এখন কর্মী নিয়োগ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ব্যয় কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা।

গতবছর শেষের দিকে কোম্পানিটিতে প্রথম গণছাঁটাই শুরু হয়। সেসময় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে যা কোম্পানিটির মোট কর্মীর ১৩ শতাংশ। ২০২০ সালে মেটা দ্বিগুণ পরিমাণে নিয়োগ দিয়েছিল।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার বাড়ার কারণে অর্থনৈতিক মন্দার উদ্বেগে গত কয়েক মাস ধরে কর্পোরেট হাউজগুলো ছাঁটাই করছে কর্মীদের। ট্র্যাকিং সাইট লেঅফসডটএফওয়াইআই-র তথ্য বলছে, ২০২২ সালের শুরু থেকে তথ্য-প্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলো ২ লাখ ৯০ হাজার কর্মী ছাঁটাই করেছে।

মুদ্রাস্ফীতির কারণে কোম্পানিটি তার মূল ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় হুমকির সম্মুখীন হচ্ছে। যেখানে মেটাভার্সের মতো ব্যয়বহুল প্রজেক্ট হাতে নিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, কর্মী ছাঁটাই করার বিষয়টি পীড়াদায়ক হলেও সক্ষমতার বছরের কথা ভেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

▐ সর্বশেষ পাওয়া সংবাদ