বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
তথ্য-প্রযুক্তি

ঘোষিত হলো রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২-এর বিজয়ীর নাম, থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র চতুর্থ বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে গত বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত হয় রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২। আয়োজনে ফ্যানদের জন্য ছিল থাইল্যান্ড ভ্রমণের সুবর্ণ সুযোগ। রিয়েলমি ৯প্রো+ কিনে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এনামুল হক। গত ৯ মার্চ বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বিজয়ীর জন্য থাকছে ০৪ দিন ও ০৫ রাতের জন্য থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়া ভ্রমণের সুযোগ।


প্রতিবছর বিশ্বব্যাপী ফ্যান ফেস্টিভালের আয়োজন করে থাকে দ্রুতবর্ধনশীল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গত বছর এই আয়োজনের থিম ছিল ‘কিপ ইট রিয়েল’। উদযাপনের অংশ হিসেবে দারাজে ‘রিয়েলমি ফ্যান ফেস্ট’ আয়োজন করা হয়, যেখানে ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফারের পাশাপাশি ছিল থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এই ক্যাম্পেইন গত বছরের ২২-২৮ আগস্ট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্যাম্পেইন চলাকালীন দারাজ থেকে রিয়েলমি জিটি সিরিজ অথবা ৯ প্রো সিরিজের স্মার্টফোন ক্রয় এবং নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে স্মার্টফোন ক্রয়ের অর্ডার নাম্বার, #দারাজ ও #রিয়েলমিফ্যানফেস্ট হ্যাশট্যাগের সাথে ‘অন্য ব্র্যান্ড বাদ দিয়ে রিয়েলমি বাছাই করার কারণ’ বিষয়ে সৃষ্টিশীল কিছু লিখে পোস্ট করতে বলা হয় অংশগ্রহণকারীদের।


রিয়েলমি ৯প্রো+ ক্রেতা এনামুল হক এই প্রক্রিয়া অনুসরণ করে জিতে নিয়েছে এই লোভনীয় পুরস্কার। ফটোগ্রাফি ও গেমিং প্রেমী এনামুল হক তার ফেসবুক প্রোফাইলে রিয়েলমি ফোন কেনার কারণ হিসেবে একটি সুন্দর গল্প পোস্ট করেন, যা জুরি প্যানেলের নজর কাড়ে। এই প্রতিযোগিতায় ৩০০ জনেরও বেশী মানুষ অংশগ্রহণ করে এবং ব্যবহারকারীদের মাঝে ক্যাম্পেইনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।


রিয়েলমি’র লক্ষ্য অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখা। আর এ লক্ষ্যপূরণে, ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার মানোন্নয়নে উদ্ভাবনে অগ্রাধিকার দিয়ে স্মার্টফোনে ফাস্ট-চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে রিয়েলমি। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এ খাতে তুলনামূলক নতুন হলেও, রিয়েলমি সকল সেগমেন্টে ব্যবহারকারীদের জন্য ফাস্ট-চার্জিং সুবিধা নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা লো-প্রাইস সেগমেন্টের স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে রিয়েলমি’র প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ